প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 21 Sep 2025, 8:37 AM
সদর দক্ষিণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের বাতাবাড়িয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ব্যানারে নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিও দেখা যায়, কিছু তরুণ ও মধ্য বয়সী লোকজন ব্যানার হাতে জয়বাংলা স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় প্রদক্ষিণ করতে দেখা যায়। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’- এ রকম বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিক্ষোভ মিছিলের খবর পাওয়ার পর কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে পুলিশ। অভিযানের পর বিস্তারিত জানানো হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি
এফএনএস স্পোর্টস: মাঠের লড়াইয়ে দীর্ঘ দেড় দশক ধরে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে ফুটবলীয় শ্রেষ্ঠত্বের ˆদ্ব...
শেষ ম্যাচেও হারের মুখ দেখলো বার্সা
এফএনএস স্পোর্টস: সুযোগ ছিল ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার| কিন্তু শেষ তিন ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট...
ফ্যানদের জন্য ডিজিটাল পরিচয়পত্র আনলো ফিফা
এফএনএস স্পোর্টস: ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ^কাপ শুরু হতে আর বাকি মাত্র ১৮ দিন| সর্বোচ্চ ৪৮ দলের...
এবার যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ক্যাম্প সরিয়ে নিলো ইরান
এফএনএস স্পোর্টস: বিশ^কাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সঙ্কট ধীরে ধীরে বাড়ছেই| যুক্তরাষ্ট্র গিয়ে বিশ^কাপ খেল...
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন টাইগারদের
এফএনএস স্পোর্টস: চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল| যেখানে দুই দল দুটি টেস...
আরাফাতের দিন মক্কায় ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা
এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক: ইসলামি ক্যালেন্ডারের অন্যতম পবিত্র দিন আরাফাতের দিন এবার ঘটতে যাচ্ছে এক ব...