প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Sep 2025, 8:46 AM
চৌদ্দগ্রামে পানিতে ডুবে মাদরাসা ছাত্রী নিহত
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে নুসরাত জাহান (১২) নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। নিহত নুসরাত উপজেলার শুভপুর ইউনিয়নের ফকিরহাট মধ্যমপাড়ার নেছার উদ্দিনের বড় মেয়ে। সে মুন্সীরহাট দারুন নাজাত মডেল মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নিহতের পরিবারের পক্ষ থেকে শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নুসরাত বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় সে। গোসল করতে গিয়ে দীর্ঘক্ষণ বাসায় না ফেরায় পরিবারের লোকজন নুসরাতকে খুঁজতে থাকে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে নুসরাতের নিথর দেহ উদ্ধার করা হয়। এ সময় তাকে স্থানীয়রা মুন্সীরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষনা করেন। নুসরাতের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেয়ে এসেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জা...
আয়েশা আক্তার।। কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ম...
সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয়সংসদ ভবন পরি...
কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ গ্রা...
নিজস্ব প্রতিবেদক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আমানতের...
কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
আবুল কালাম আজাদ, কুমিল্লা মহিলা কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক...
কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর পূর্বপাড়া সেনাপল্লীতে ভয়া...
কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৭...