প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Oct 2025, 11:49 AM
নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনন্য মাইলফলক অর্জন
এমরান হোসেন বাপ্পি
নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনন্য
ভূমিকা পালন করছে। সীমিত লোকবল ও নানান সীমাবদ্ধতা সহ বিভিন্ন
প্রতিকূলতাকে উপেক্ষা করে প্রায় প্রতিমাসেই গড়ে শতাধিক সফল নরমাল
ডেলিভারি সম্পন্ন করার অনন্য নজির স্থাপন করেছে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স। এরই ধারাবাকিতায় গত সেপ্টেম্বর মাসেই হাসপাতালে রেকর্ড সংখ্যক
১২৭ জন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে রেকর্ড সংখ্যক
১২৭ জন মায়ের নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এ অর্জন
স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টা, চিকিৎসক কর্তৃক নিরাপদ মাতৃত্ব
নিশ্চিতে নিয়মিত মায়েদের আন্তরিক সেবা প্রদান ও হাসপাতালের বিশেষজ্ঞ
চিকিৎসকদের প্রতি সাধারণ জনগণের আস্থার প্রতিফলন। স্বাস্থ্য কমপ্লেক্সের
মিডওয়াইফ, সিনিয়র স্টাফ নার্স এবং বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ মাসজুড়ে ২৪
ঘণ্টা নিরলস পরিশ্রম করে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করেছেন। এর ফলে অধিকাংশ
মা হাসপাতালেই নরমাল ডেলিভারির জন্য আসছেন, যা বাড়িতে অদক্ষ ধাত্রী দ্বারা
ডেলিভারি করানোর ঝুঁকি কমিয়েছে অনেকাংশে। এভাবেই স্বাস্থ্য কমপ্লেক্সের
বিশেষজ্ঞ চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্স সহ অন্যান্য সহযোগী স্টাফদের
ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক
পরিবর্তন আনা সম্ভব হবে ইনশাআল্লাহ। সাধারণ রোগিদের আস্থা ফিরিয়ে
আনতে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে হাসপাতাল
কর্তৃপক্ষ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জা...
আয়েশা আক্তার।। কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ম...
সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয়সংসদ ভবন পরি...
কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ গ্রা...
নিজস্ব প্রতিবেদক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আমানতের...
কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
আবুল কালাম আজাদ, কুমিল্লা মহিলা কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক...
কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর পূর্বপাড়া সেনাপল্লীতে ভয়া...
কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৭...