প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Nov 2025, 11:37 AM
চান্দিনায় মাতৃভূমি বৃত্তি পরীক্ষার প্রস্তুতি সভা
সোহেল রানা
কুমিল্লার চান্দিনায় মাতৃভূমি মডেল গার্লস শাখার উদ্যোগে “মাতৃভূমি বৃত্তি পরীক্ষার প্রস্তুতি সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে অত্র প্রতিষ্ঠানটির হল রুমে ওই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজ, মাতৃভূমি মডেল গার্লস স্কুল ও মাতৃভূমি মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং কুমিল্লা
মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আখতার হোসাইন। এসময় প্রধান অতিথি বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসায় ও সময় ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন কেবল ব্যক্তিগত গৌরব নয়, বরং প্রতিষ্ঠান ও সমাজের সম্মান বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সভাপতিত্ব করেন মাতৃভূমি মডেল গার্লস শাখার প্রিন্সিপাল
কে.এ.এম.একে মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উভয় শাখার ভাইস-প্রিন্সিপাল, পরীক্ষা নিয়ন্ত্রক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পাঠ অধ্যয়নের আহ্বান জানান এবং বৃত্তি পরীক্ষায় সফলতা কামনা করেন।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণামূলক বক্তব্য ও পরামর্শ প্রদান করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জা...
আয়েশা আক্তার।। কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ম...
সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয়সংসদ ভবন পরি...
কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ গ্রা...
নিজস্ব প্রতিবেদক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আমানতের...
কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
আবুল কালাম আজাদ, কুমিল্লা মহিলা কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক...
কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর পূর্বপাড়া সেনাপল্লীতে ভয়া...
কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৭...