...
শিরোনাম
তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ⁜ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী ⁜ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন ⁜ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ ⁜ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ ⁜ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা ⁜ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে ⁜ মুরাদনগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ⁜ মুরাদনগরে মাদকের ডিলার শাহ আলম গ্রেপ্তার ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু ⁜ "বাঞ্ছারামপুরে ঈদগাহের মাঝখানে দাঁড়িয়ে আছে কাঁঠাল গাছটি" ⁜ ঈদুল আজহায় ৩৯৪ টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত ⁜ কুমেকে ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা ⁜ কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১১ ⁜ কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বে ইসরাফিল পিয়াস ⁜ বার্ড-এর ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘বার্ড-ডে’ উদযাপিত ⁜ কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের মিছিল, আটক-৪০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Dec 2025, 10:56 PM

...
ব্রাহ্মণপাড়ায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বিএসএ’র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত News Image

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে ধারাবাহিকভাবে মেধাবৃত্তি প্রদান করে আসছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থী সংগঠন ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন (বিএসএ)। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হলো ‘শাকির কম্পিউটার প্রেজেন্টস বিএসএ ৫ম মেধাবৃত্তি পরীক্ষাু২০২৫’। গত শনিবার আয়োজিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।

‘শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি’—এই স্লোগানকে সামনে রেখে ২০১৩ সালে যাত্রা শুরু করে বিএসএ। ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের হাত ধরেই সংগঠনটির কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও এতে যুক্ত হন।

সংগঠনটি প্রতিষ্ঠার পর ২০২১ সাল থেকে নিয়মিত মেধাবৃত্তি প্রদান করে আসছে। এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রমের ভিত্তিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির প্রথম তিনজনকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। স্পন্সরদের সহযোগিতা ও সংগঠনের সদস্যদের চাঁদার মাধ্যমে এ তহবিল সংগ্রহ করা হয়।

বিএসএ’র সাবেক প্রধান নির্বাহী সদস্য এবং মেধাবৃত্তি পরীক্ষার স্বপ্নদ্রষ্টা মেহেদী হাসান বলেন, ‘ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীরা নিজেদের অবস্থান সম্পর্কে যেন ধারণা পায়, প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে পরিচিত হয় এবং পাঠ্যপুস্তকমুখী হতে আগ্রহী হয়—এটাই এই মেধাবৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য।’

শিদলাই আশরাফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘বিএসএ’র কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন সৃজনশীল উদ্যোগের ফলে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘এই উদ্যোগ তরুণ প্রজন্মের দেশপ্রেম ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত। সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে আমাকে যুক্ত করলে নিজেকে ধন্য মনে করব।’

বিএসএ’র বর্তমান প্রধান নির্বাহী সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বখতিয়ার হামীম জানান, ‘উপজেলার অনার্স ও মাস্টার্সের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই সংগঠন পরিচালিত হচ্ছে। বর্তমানে পরীক্ষার মাধ্যমে ১০০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

এলাকাবাসীর প্রত্যাশা, শিক্ষার্থী হয়েও শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তুলবে। দেশব্যাপী এ ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়ুক—এমনটাই তাদের কামনা।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জা...

আয়েশা আক্তার।। কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ম...

সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার  সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২    শিক্ষার্থী
সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয়সংসদ ভবন পরি...

কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী
কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রা...

‎নিজস্ব প্রতিবেদক ‎‎ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আমানতের...

কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন

আবুল কালাম আজাদ, কুমিল্লা মহিলা কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক...

কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ
কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর পূর্বপাড়া সেনাপল্লীতে ভয়া...

কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৭...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
➤ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী
➤ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
➤ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ
➤ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
➤ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা
➤ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
➤ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে
➤ মুরাদনগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
➤ মুরাদনগরে মাদকের ডিলার শাহ আলম গ্রেপ্তার
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
➤ "বাঞ্ছারামপুরে ঈদগাহের মাঝখানে দাঁড়িয়ে আছে কাঁঠাল গাছটি"
➤ ঈদুল আজহায় ৩৯৪ টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত
➤ কুমেকে ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
➤ কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১১
➤ কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বে ইসরাফিল পিয়াস
➤ বার্ড-এর ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘বার্ড-ডে’ উদযাপিত
➤ কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের মিছিল, আটক-৪০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir