প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 31 Dec 2025, 9:37 PM
মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
এফএনএস
মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার বিকাল ৩টায় মানিক মিয়া এভিনিউতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার আগের পরিবারের পক্ষ থেকে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, আমার মা বেগম খালেদা জিয়া জীবিত থাকতে ঋণ নিয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি পরিশোধ করে দেবো। তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। মায়ের জন্য সবাই দোয়া করবেন। উল্লেখ্য, গত মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার যান রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি
এফএনএস স্পোর্টস: মাঠের লড়াইয়ে দীর্ঘ দেড় দশক ধরে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে ফুটবলীয় শ্রেষ্ঠত্বের ˆদ্ব...
শেষ ম্যাচেও হারের মুখ দেখলো বার্সা
এফএনএস স্পোর্টস: সুযোগ ছিল ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার| কিন্তু শেষ তিন ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট...
ফ্যানদের জন্য ডিজিটাল পরিচয়পত্র আনলো ফিফা
এফএনএস স্পোর্টস: ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ^কাপ শুরু হতে আর বাকি মাত্র ১৮ দিন| সর্বোচ্চ ৪৮ দলের...
এবার যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ক্যাম্প সরিয়ে নিলো ইরান
এফএনএস স্পোর্টস: বিশ^কাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সঙ্কট ধীরে ধীরে বাড়ছেই| যুক্তরাষ্ট্র গিয়ে বিশ^কাপ খেল...
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন টাইগারদের
এফএনএস স্পোর্টস: চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল| যেখানে দুই দল দুটি টেস...
আরাফাতের দিন মক্কায় ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা
এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক: ইসলামি ক্যালেন্ডারের অন্যতম পবিত্র দিন আরাফাতের দিন এবার ঘটতে যাচ্ছে এক ব...