প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jan 2026, 11:29 AM
কুমিল্লায় আন্তঃজেলা গরু ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার, অস্ত্র ও ৮টি গরু উদ্ধার
মাহফুজ নান্টু
কুমিল্লায় আন্তঃজেলা গরু ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ৮টি চোরাই গাভী গরু, একটি পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেন, সম্প্রতি কুমিল্লার প্রান্তিক এলাকাসহ আশপাশের কয়েকটি জেলায় গরু চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যায়। এসব অপরাধ দমনে কুমিল্লা জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলার প্রতিটি থানা এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, চেকপোস্ট জোরদার এবং পুলিশি তৎপরতা বাড়ানো হয়।
এরই ধারাবাহিকতায় চুরি ও ডাকাতির ঘটনার তথ্য বিশ্লেষণ করে ৪ জানুয়ারি ভোর রাত সোয়া ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আন্তঃজেলা গরু ডাকাত চক্রের সদস্যরা চোরাই গাভী গরু বিক্রির উদ্দেশ্যে ফেনী থেকে ব্রাহ্মণপাড়ার দিকে একটি পিকআপ ভ্যানে করে যাচ্ছিল। এ সময় বিশেষ অভিযান চালিয়ে পিকআপ ভ্যানসহ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লার চান্দিনা উপজেলার মাহমুদ ওরফে সিফাত (১৯), নোয়াখালীর সেনবাগ উপজেলার মো. বেলাল হোসেন (৪২), নোয়াখালীর সেনবাগ উপজেলার মো. নুর নবী ওরফে সুমন (২৫), গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মো. রাহাত ওরফে রাজু (২৮), নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জামাল কারী (৪০) এবং একই উপজেলার মো. ইলিয়াস (৩৫)। তাদের কয়েকজনের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চান্দিনা ও লাকসাম থানা এলাকায় সংঘটিত একাধিক গরু ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে— একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড বার বোর কার্তুজ, লোহার কাটার, ধারালো হাসুয়া, কুড়াল, লোহার রড, চাপাতি, দুইটি রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...
ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয...
বরুড়া প্রতিনিধি.সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ডাক্তার পাচ্ছেন না রো...
কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণগ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি...
কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২
কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত শিশুর সংখ্যা এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি...
বাঞ্ছারামপুরে কথিত হুজুরের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযো...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের বাসিন্দা ও বিভ...