প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Apr 2026, 9:08 AM
ছুটির দিনেও বাঞ্ছারামপুরে তেলের জন্য হাহাকার!!
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তেলের জন্য গত ১০/১২ দিন যাবত হাহাকার সৃষ্টি হয়েছে। হঠাৎ করেই ডিজেল, পেট্রোল ও অকটেনের সরবরাহ বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, পরিবহন চালক, ব্যাবসায়ী ও কৃষকরা।
শুক্রবার (৩ এপ্রিল) একই অবস্থা সৃষ্টি হয়েছে, উপজেলার ১৩টি ইউনিয়নে।কোথাও নেই কাংখিত "তেল"। কোনো ডিলার, সাব ডিলার বা মজুদদার এর কাছে তেলের খবর পেলে সাথে সাথে ছুটেছে বাইকাররা।
স্থানীয়রা অভিযোগ করছেন, কিছু অসাধু ডিলার সিন্ডিকেট করে তেল মজুত করছে ও অতিরিক্ত দামে বিক্রি করছে। বাঞ্ছারামপুর উপজেলায় ফিলিং স্টেশন না থাকায় এই উপজেলার মানুষ স্থানীয় তেলের ডিলারদের ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক সংকটে ডিলারদের কাছেও তেল পাওয়া যাচ্ছে না। কোথাও পাওয়া গেলেও সরকারি রেটের চেয়ে দুই থেকে তিনগুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে।
উজানচর স্কুলের শিক্ষক ও
মোটরসাইকেল চালক আব্দুল হাই ক্ষোভ প্রকাশ করে বলেন, ুগত তিন দিন ধরে তেলের জন্য এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছি, কিন্তু কোথাও তেল বিক্রি করছে না। সবাই একই কথা বলে—‘তেল নাই’। আমাদের মতো যারা প্রতিদিন মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করি, আমরা কার্যত অচল হয়ে পড়েছি। আমার বন্ধুবান্ধবের কেউ এখন বাইক চালাতে পারছে না"।
”স্থানীয় ব্যবসায়ী ইয়ামিন আহমেদ বলেন, ুতেলের অভাবে বাইক বাড়িতে রেখে দিতে বাধ্য হয়েছি। কোথাও তেলের কোনো সন্ধান নেই। প্রশাসন যদি নিজ উদ্যোগে তেল বিক্রির ব্যবস্থা করতো, তাহলে কোনো ডিলার সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করতে পারতো না।”
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক তেল ব্যবসায়ী জানান, ুবাজারে তেল না থাকায় আমরা নতুন করে আনতে পারছি না। কোথাও পাওয়া গেলেও সরকারি রেটের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। প্রশাসনের কঠোর নজরদারী করছে। এই অবস্থায় ভাড়া দিয়ে এনে বিক্রি করলে লাভ হবে না, এজন্য অনেকেই নতুন করে তেল আনছে না। আগে যা ছিল, তা দিয়েই এতদিন চলেছি।”
কলেজ শিক্ষার্থী ইদ্রিস মিয়া বলেন, ুপরীক্ষা ও ক্লাসে যেতে খুব সমস্যায় পড়ছি। বাইক থাকলেও তেল না থাকায় ব্যবহার করতে পারছি না। এটা সাধারণ মানুষের জন্য এক ধরনের দুর্ভোগের চরম উদাহরণ।”
স্থানীয়রা অভিযোগ করছেন, কিছু অসাধু ডিলার সিন্ডিকেট করে তেল মজুত করছে এবং সুযোগ বুঝে অতিরিক্ত দামে বিক্রি করছে।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম তেল সংকট নিয়ে বলেন,
ুঅতিরিক্ত দামে যারা তেল বিক্রি করছে,খবর পেলে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ব্যবস্থা নিয়েছি।এখনো নিচ্ছি। তেলের মনিটরিং সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে।
উল্লেখ্য, বাঞ্ছারামপুরে তেলের পাম্প না থাকায় আড়ালে আবডালে প্লাস্টিক কনটেইনারে তেল বিক্রি হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জা...
আয়েশা আক্তার।। কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ম...
সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয়সংসদ ভবন পরি...
কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ গ্রা...
নিজস্ব প্রতিবেদক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আমানতের...
কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
আবুল কালাম আজাদ, কুমিল্লা মহিলা কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক...
কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর পূর্বপাড়া সেনাপল্লীতে ভয়া...
কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৭...