প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 5 Apr 2026, 10:25 PM
কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মাসুদ রানা’
কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমাটি অবশেষে প্রেক্ষাগৃহে আসছে। দীর্ঘ পাঁচ বছরের অনিশ্চয়তা কাটিয়ে আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আগামী বৃহস্পতিবার ট্রেলার প্রকাশের মাধ্যমে শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার। ২০২০ সালে মাসুদ রানা সিরিজের ওপর ভিত্তি করে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল জাজ। এর মধ্যে হলিউড নির্মাতা আসিফ আকবরের ‘এমআরনাইন: ডু অর ডাই’ গত বছর মুক্তি পেলেও সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমাটির কাজ আটকে ছিল। প্রযোজক আব্দুল আজিজ জানান, কাজী আনোয়ার হোসেনের অনুমোদিত চিত্রনাট্য অনুযায়ী বড় বাজেটে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। শুটিং ও নির্মাণশৈলীতে কোনো কমতি রাখা হয়নি বলে দাবি করেন তিনি। সিনেমাটির অধিকাংশ দৃশ্যধারণের কাজ প্রায় পাঁচ বছর আগেই শেষ হয়েছিল। বর্তমানে মাত্র এক দিনের শুটিং বাকি আছে, যার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতির অপেক্ষা করছে প্রযোজনা সংস্থা। প্রযোজক জানিয়েছেন, বাকি অংশের সম্পাদনা ও ডাবিংসহ সব কাজ সম্পন্ন হয়েছে। চলতি মাসের মধ্যেই সিনেমাটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। কোরবানির ঈদে মাল্টিপ্লেক্সসহ সারাদেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে। এই সিনেমায় গোয়েন্দা মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে সোহানা চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা পূজা চেরিকে। সিনেমায় নিজের চরিত্রের প্রয়োজনে পূজাকে ব্যাপক অ্যাকশন দৃশ্যে অংশ নিতে হয়েছে। এ ছাড়া অবনিতা চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি। দীর্ঘদিন আটকে থাকা এই সিনেমাটি নিয়ে সিনেমা সংশ্লিষ্ট ও দর্শক মহলে ব্যাপক কৌতূহল বিরাজ করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জা...
আয়েশা আক্তার।। কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ম...
সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয়সংসদ ভবন পরি...
কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ গ্রা...
নিজস্ব প্রতিবেদক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আমানতের...
কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
আবুল কালাম আজাদ, কুমিল্লা মহিলা কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক...
কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর পূর্বপাড়া সেনাপল্লীতে ভয়া...
কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৭...