প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Apr 2026, 9:07 AM
নগরীর যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও টেকসই করতে জোর দেয়া হচ্ছে- কুসিক প্রশাসক টিপু
আয়েশা আক্তার
কুমিল্লা নগরীর যানচলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক টমছমব্রিজ থেকে ইপিজেড হয়ে মেডিকেল পর্যন্ত বিস্তৃত সড়কের কার্পেটিং কাজের গুণগত মান ও অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। নগরীর যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও টেকসই করতে চলমান এই উন্নয়ন কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানা গেছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে চলমান কাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন। এ সময় সড়কের নির্মাণ উপকরণ, কার্পেটিংয়ের পদ্ধতি, কাজের গতি এবং মান নিয়ন্ত্রণের বিষয়গুলো খতিয়ে দেখেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
পরিদর্শনকালে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কাজের মান নিয়ে কোনো ধরনের আপস না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা দেন।
এসময় তিনি বলেন, নগরবাসীর ভোগান্তি কমাতে এবং দীর্ঘমেয়াদে টেকসই সড়ক নিশ্চিত করতে হলে কাজের গুণগত মান সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে। পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার ওপরও তিনি জোর দেন।
এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং চলমান কাজ দ্রুত শেষ করতে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন।
উল্লেখ্য, টমছমব্রিজ-ইপিজেড-মেডিকেল সড়কটি কুমিল্লা নগরীর একটি অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রুট, যা প্রতিদিন হাজারো যানবাহন ব্যবহার করে। সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে নগরীর যানজট হ্রাস, যাতায়াতের সময় কমে আসা এবং জনসাধারণের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে বলে আশা করছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জা...
আয়েশা আক্তার।। কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ম...
সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয়সংসদ ভবন পরি...
কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ গ্রা...
নিজস্ব প্রতিবেদক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আমানতের...
কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
আবুল কালাম আজাদ, কুমিল্লা মহিলা কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক...
কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর পূর্বপাড়া সেনাপল্লীতে ভয়া...
কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৭...