প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Apr 2026, 10:12 AM
দেবিদ্বার খয়েরাবাদে সড়কে ইটের সলিং উঠিয়ে ফেলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়েরাবাদ গ্রামে ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সড়ক’-এর ইটের সলিং উঠিয়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ, উদ্বেগ ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। রাস্তা রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে।
লিখিত আবেদনে জানা যায়, খয়েরাবাদ গ্রামের দোনাগাজী বাড়ি থেকে শুরু হয়ে খয়েরাবাদ দাখিল সালাম মাদরাসার পাশ দিয়ে জাফরগঞ্জ ইউনিয়নের সিংহৈরগাঁও ও এলাহাবাদ পূর্বপাড়া পর্যন্ত সংযোগ স্থাপনকারী এই সড়কটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের যাতায়াতের অন্যতম প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সড়কটির দুই পাশে বিস্তীর্ণ কৃষিজমি, বসতভিটা ও ফসলি মাঠ থাকায় প্রতিদিন শত শত কৃষক, শিক্ষার্থী, পথচারী ও ছোট যানবাহন এ সড়ক ব্যবহার করে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের শেষের দিকে সরকারি বরাদ্দে দোনাগাজী বাড়ি থেকে ফসলি মাঠের প্রবেশমুখ পর্যন্ত প্রায় ৩৫০ মিটার সড়কে ইটের সলিং নির্মাণ করা হয়। এতে এলাকার সাধারণ মানুষের চলাচলে উল্লেখযোগ্য সুবিধা সৃষ্টি হয়। কিন্তু অভিযোগ রয়েছে, গত ৩০ মার্চ ২০২৬ খয়েরাবাদ গ্রামের বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি সড়কের প্রায় ১০ থেকে ১২ ফুট অংশের ইটের সলিং উঠিয়ে ফেলেন। এতে শিক্ষার্থী, সাধারণ মানুষ, কৃষক ও ছোট যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানান, এই সড়কটি শুধু একটি গ্রামের জন্য নয়; বরং আশপাশের একাধিক গ্রামের মানুষের নিত্যদিনের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনস্বার্থে দ্রুত বিষয়টির সমাধান প্রয়োজন বলে তারা মনে করছেন।
এ বিষয়ে জানতে চাইলে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,বিষয়টি নিয়ে আমার কাছে স্থানীয়দের মধ্যে মিজানুর রহমান নামে একজন রাস্তার পক্ষে আবেদন করেছেন। আমি ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি, উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করার জন্য।”
ঘটনার বিষয়ে দেবিদ্বার থানা ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন,ঘটনার বিষয়টি আমরা অবগত। দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায় এবং বিল্লালের সঙ্গে কথা বলে। বিলাল ভুল স্বীকার করে জানিয়েছেন, তিনি পুনরায় ইট যথাস্থানে বসিয়ে দেবেন।”
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে, এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সড়কটি পুনরায় চলাচল উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিলে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান হবে এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জা...
আয়েশা আক্তার।। কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ম...
সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয়সংসদ ভবন পরি...
কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ গ্রা...
নিজস্ব প্রতিবেদক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আমানতের...
কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
আবুল কালাম আজাদ, কুমিল্লা মহিলা কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক...
কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর পূর্বপাড়া সেনাপল্লীতে ভয়া...
কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৭...