প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Apr 2026, 10:26 AM
বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই, উদ্ভাবনেই এগোবে বাংলাদেশ-ড. সায়মা ফেরদৌস
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেছেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। তিনি বলেন, এখন বিজ্ঞান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ—যে দেশ এ খাতে যত উন্নত, সে দেশ তত এগিয়ে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। অতীতে দেশের ইতিহাস ছিল সংগ্রামের, তবে ভবিষ্যৎ সম্ভাবনাময়। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম দেখে আশাবাদ ব্যক্ত করে বলেন, ছোট ছোট শিক্ষার্থীদের উদ্ভাবনকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করতে হবে, তবেই নতুন নতুন আবিষ্কার সম্ভব হবে।
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি।
ড. সায়মা ফেরদৌস বলেন, তিনি দীর্ঘদিন শিক্ষা নিয়ে কাজ করছেন এবং ভবিষ্যতে নারী ও পরিবেশ বিষয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে। নারীরা জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে—এ ধারণা ভুল প্রমাণিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ মেলায় মেয়েদের অংশগ্রহণ ও উদ্ভাবনী সক্ষমতা ছিল চোখে পড়ার মতো।
তিনি আরও বলেন, শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তুলনায় গ্রামের স্কুলগুলো সুযোগ-সুবিধায় পিছিয়ে রয়েছে। এ ক্ষেত্রে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সূজন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তায়েব, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সুয়াগাজী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, শিক্ষক আবুল বাশারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশের সুযোগ তৈরি হবে এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক শিক্ষায় উৎসাহিত করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জা...
আয়েশা আক্তার।। কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ম...
সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয়সংসদ ভবন পরি...
কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ গ্রা...
নিজস্ব প্রতিবেদক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আমানতের...
কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
আবুল কালাম আজাদ, কুমিল্লা মহিলা কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক...
কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর পূর্বপাড়া সেনাপল্লীতে ভয়া...
কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৭...