প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 12 Apr 2026, 10:48 PM
মাত্র ২২ দিনেই ৬ কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’
মুক্তির ২২তম দিনেও মাল্টিপ্লেক্সে নিজের সিঙ্গেল ডে আয়ের রেকর্ড নতুন করে ছুঁয়েছে আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। গত শুক্রবারের ধারাবাহিকতা বজায় রেখে গত শনিবারও দেশের জনপ্রিয় কয়েকটি সিনেপ্লেক্সে দর্শকের চাপ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স ও স্টার সিনেপ্লেক্সের একাধিক শাখায় ক্যাপাসিটি সংকটের মুখে পড়তে হয়েছে সিনেমাটিকে। প্রদর্শনের হিসেবে দেখা যায়, স্টার সিনেপ্লেক্সের ৩৮টি শো, লায়ন সিনেমাসের ৩টি, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারের ৪টি, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সের ৩টি, শ্যামলী সিনেমার ৩টি এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্সের ৩টি-সব মিলিয়ে মোট ৫৪টি শো চালানো হয়। এর মধ্যে ৪০টি শো ছিল সম্পূর্ণ হাউজফুল, আর আরও ২টি শো ছিল প্রায় পূর্ণ। মুক্তির তিন সপ্তাহ পার করে ‘বনলতা এক্সপ্রেস’ এখন মাল্টিপ্লেক্সে একের পর এক সাফল্যের নজির গড়ছে। ২২ দিন শেষে সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ৬.১৪ কোটি টাকা। এর মাধ্যমে চলতি বছরে প্রথম সিনেমা হিসেবে ই-টিকেটিংয়ের আওতাভুক্ত থিয়েটারগুলো থেকে ৬ কোটি টাকার ক্লাবে জায়গা করে নিয়েছে ছবিটি। দর্শক আগ্রহ ও টিকিট বিক্রির ধারাবাহিকতা বিবেচনায়, সামনে সিনেমাটির আয় আরও বাড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জা...
আয়েশা আক্তার।। কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ম...
সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয়সংসদ ভবন পরি...
কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ গ্রা...
নিজস্ব প্রতিবেদক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আমানতের...
কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
আবুল কালাম আজাদ, কুমিল্লা মহিলা কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক...
কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর পূর্বপাড়া সেনাপল্লীতে ভয়া...
কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৭...