প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 23 Apr 2026, 10:49 PM
সিয়ামের স্ত্রীর পাশে দাঁড়ালেন পরীমনি
সম্প্রতি এক অনুষ্ঠানে ভিডিও ধারণ নিয়ে একটি ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে| অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তী অনুরোধ করেন, তাকে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও না করতে| পাশাপাশি তিনি জানান, অনুরোধ অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে| এই ঘটনার পর সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্য দেখা যায়| এমন পরিস্থিতিতে অবন্তীর পাশে দাঁড়িয়ে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী পরীমনি| তার সঙ্গে পোস্ট তিনি লিখেছন, ‘আহারেৃকেউ ন্যায্য হয়ে শুধু আংগুল তুললেই হইলো ব্যাস! সে খারাপ, সে ইইই খারাপ| দুনিয়ার সব দোষ তার|’ পরী আরও লিখেছেন, ‘এই ভিডিওতে বেশিরভাগ কমেন্ট হলো এরকম ‘এমন কাপড় কেন পরছে তাইলে ক্যামেরার সামনে’! মানে সব দোষ তুই তোর পছন্দের কাপড় কেন পরবি| আমরা তো শ য় তা ন... লোক আমরা তো শুধু ... দেখি চোখে|’ তিনি আরও বলেন, অবন্তীর মতো শান্ত মেজাজের মানুষ হাতে গোনা হয়| এটা যে বা যারা তাকে জানে সবাই একমত হবে নিশ্চয়ই| এই রকম পরিস্থিতিতে আমরা যারা সচারাচর এইসব ক্যামেরাম্যানদের সামনে পরি তারা সবাই জানি আমরা কি ফেইস করি| এর ভুক্তভোগী আমরা সবাই কম আর বেশি| সাহস করে চটকনা এরপর আমি দিয়ে দিবোনে, সামনে পরিস শুধু| না না জুতোর বারি দিমু, শয়তানের জাত পইড়ো একটু সামনে এরপর|’ পরীমনির এই পোস্টের পর বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জা...
আয়েশা আক্তার।। কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ম...
সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয়সংসদ ভবন পরি...
কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ গ্রা...
নিজস্ব প্রতিবেদক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আমানতের...
কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
আবুল কালাম আজাদ, কুমিল্লা মহিলা কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক...
কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর পূর্বপাড়া সেনাপল্লীতে ভয়া...
কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৭...