প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 24 May 2026, 8:39 PM
আরাফাতের দিন মক্কায় ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা
এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক:
ইসলামি ক্যালেন্ডারের অন্যতম পবিত্র দিন আরাফাতের দিন এবার ঘটতে যাচ্ছে এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা| সৌদি আরবের মক্কায় এদিন পবিত্র কাবার ঠিক ওপর দিয়ে সূর্য অবস্থান করবে, যার ফলে কয়েক মুহূর্তের জন্য কাবাঘরের চারপাশে কোনও ছায়া দেখা যাবে না| জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এমন ঘটনা প্রতি ৩৩ বছরে মাত্র একবার ঘটে| সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, আগামী ২৭ মে দুপুরে এ ঘটনা ঘটবে| হিজরি ১৪৪৭ সালের ৯ জিলহজ অর্থাৎ আরাফাতের দিন সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান করবে| ওই মুহূর্তে মক্কায় ছায়া পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে| ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত প্রতিবছর দুবার কাবার ওপর সূর্য সরাসরি অবস্থান করে| মক্কার অবস্থান উত্তর অক্ষাংশের প্রায় ২১ দশমিক ৪ ডিগ্রিতে হওয়ায় সূর্য যখন নিরক্ষরেখা ও কর্কটক্রান্তির মধ্যে চলাচল করে, তখন এ ঘটনা ঘটে| তবে আরাফাতের দিনের সঙ্গে এবার মিলে যাওয়ায় তার এবারের ঘটনাকে বিশেষ করে তুলেছে| জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সর্বশেষ ১৯৯৩ সালে এমন ঘটনা ঘটেছিল| তাদের মতে, হিজরি চান্দ্র বর্ষপঞ্জি ও গ্রেগরিয়ান সৌর বর্ষপঞ্জির পার্থক্যের কারণেই এ বিরল সমাপতন ˆতরি হয়| চান্দ্র বছরের চক্র একই সৌর তারিখের সঙ্গে আবার মিলতে প্রায় ৩৩ বছর সময় নেয়| সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এটি একটি ¯^াভাবিক ও পুনরাবৃত্ত জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা| এর অর্থ এই নয় যে তাপমাত্রা অ¯^াভাবিকভাবে বেড়ে যাবে| আজেল পত্রিকার বরাতে জানা গেছে, সৌদির আবহাওয়া কেন্দ্রটি জানিয়েছে, আবহাওয়া কেবল সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে না| আর্দ্রতা, মেঘের উপস্থিতি, বাতাসের গতি ও বায়ুপ্রবাহসহ নানা জলবায়ুগত উপাদান তাপমাত্রা নির্ধারণে ভূমিকা রাখে| জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেন, এ ধরনের ঘটনা প্রতি বছরই জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের অংশ হিসেবে পর্যবেক্ষণ করা হয়| তিনি আরও বলেন, এ ঘটনাকে ঘিরে অ¯^াভাবিক গরমের যে দাবি করা হচ্ছে, তা ˆবজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা প্রয়োজন| হুসেইন আল কাহতানি জানান, আবহাওয়ার তথ্য ও তাপমাত্রা নির্ভুলভাবে জানাতে কেন্দ্রটি আধুনিক প্রযুক্তি, পর্যবেক্ষণ কেন্দ্র এবং সংখ্যাভিত্তিক পূর্বাভাস মডেল ব্যবহার করে| এ বিষয়ে সর্বশেষ তথ্য ও পূর্বাভাস জানতে জনগণকে সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বানও জানান তিনি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি
এফএনএস স্পোর্টস: মাঠের লড়াইয়ে দীর্ঘ দেড় দশক ধরে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে ফুটবলীয় শ্রেষ্ঠত্বের ˆদ্ব...
শেষ ম্যাচেও হারের মুখ দেখলো বার্সা
এফএনএস স্পোর্টস: সুযোগ ছিল ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার| কিন্তু শেষ তিন ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট...
ফ্যানদের জন্য ডিজিটাল পরিচয়পত্র আনলো ফিফা
এফএনএস স্পোর্টস: ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ^কাপ শুরু হতে আর বাকি মাত্র ১৮ দিন| সর্বোচ্চ ৪৮ দলের...
এবার যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ক্যাম্প সরিয়ে নিলো ইরান
এফএনএস স্পোর্টস: বিশ^কাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সঙ্কট ধীরে ধীরে বাড়ছেই| যুক্তরাষ্ট্র গিয়ে বিশ^কাপ খেল...
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন টাইগারদের
এফএনএস স্পোর্টস: চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল| যেখানে দুই দল দুটি টেস...
যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য চুক্তিকে ঘিরে ইসরায়েলে উদ্বেগ
এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সমঝোতা চুক্তিকে ঘিরে নতুন উদ্বেগ ˆতরি হয়েছে ইস...