প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 24 May 2026, 8:41 PM
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন টাইগারদের
এফএনএস স্পোর্টস:
চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল| যেখানে দুই দল দুটি টেস্টে লড়বে| এর মধ্য দিয়ে ১৮ বছর পর অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা| এর আগে দেশের মাটিতে সম্প্রতি খেলা স্পোর্টিং উইকেট ও সিরিজ জয় বড় শক্তি হিসেবে দেখছেন মাহমুদুল হাসান জয়| এখন যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আছে বলে দাবি টাইগার ওপেনারের| অস্ট্রেলিয়ান কন্ডিশনে পাঁচ দিন লড়াই করা কিংবা জয়ের ¯^প্ন দেখা সম্ভব কি না এমন প্রশ্নে জয় বলেন, ‘হ্যাঁ অবশ্যই, কারণ আমরা গত ৪-৫টা সিরিজ যখন দেশের মাটিতে খেলেছি, খুব ভালো স্পোর্টিং উইকেট ছিল| বাউন্স খুব ভালো ছিল, উইকেটে রান হয়েছে, বোলাররাও উইকেট নিয়েছে| সুতরাং এটা খুব ইতিবাচক দিক যে আমরা অস্ট্রেলিয়ায় গিয়ে যদি এই ধরনের উইকেট পাই, আমাদের জন্য খুব ভালো হবে|’ অস্ট্রেলিয়ায় দুই ম্যাচ সিরিজে একটি টেস্ট জয়েরও ¯^প্ন বুনছেন জয়| ইতিহাস গড়ার লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ‘অবশ্যই তো সবারই আশা থাকে অস্ট্রেলিয়ায় খেলার এবং সেখানে যদি আমরা একটা টেস্ট জিততে পারি, তাহলে এটা ইতিহাস হয়ে থাকবে|’ কেবল অস্ট্রেলিয়া নয়, যেকোনো শক্তিশালী দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করারও আত্মবিশ^াস আছে এই ব্যাটারের, ‘এখন আমরা যে পর্যায়ে আছি, আমরা যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতোই সক্ষম| আমরা যদি ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে ভালো রান তুলতে পারি, তাহলে আমাদের যে মানসম্মত বোলার আছে, ওরা যেকোনো প্রতিপক্ষকে কঠিন সময়ের মুখোমুখি করতে পারবে|’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি
এফএনএস স্পোর্টস: মাঠের লড়াইয়ে দীর্ঘ দেড় দশক ধরে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে ফুটবলীয় শ্রেষ্ঠত্বের ˆদ্ব...
শেষ ম্যাচেও হারের মুখ দেখলো বার্সা
এফএনএস স্পোর্টস: সুযোগ ছিল ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার| কিন্তু শেষ তিন ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট...
ফ্যানদের জন্য ডিজিটাল পরিচয়পত্র আনলো ফিফা
এফএনএস স্পোর্টস: ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ^কাপ শুরু হতে আর বাকি মাত্র ১৮ দিন| সর্বোচ্চ ৪৮ দলের...
এবার যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ক্যাম্প সরিয়ে নিলো ইরান
এফএনএস স্পোর্টস: বিশ^কাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সঙ্কট ধীরে ধীরে বাড়ছেই| যুক্তরাষ্ট্র গিয়ে বিশ^কাপ খেল...
আরাফাতের দিন মক্কায় ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা
এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক: ইসলামি ক্যালেন্ডারের অন্যতম পবিত্র দিন আরাফাতের দিন এবার ঘটতে যাচ্ছে এক ব...
যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য চুক্তিকে ঘিরে ইসরায়েলে উদ্বেগ
এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সমঝোতা চুক্তিকে ঘিরে নতুন উদ্বেগ ˆতরি হয়েছে ইস...