...
শিরোনাম
তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ⁜ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী ⁜ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন ⁜ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ ⁜ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ ⁜ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা ⁜ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে ⁜ মুরাদনগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ⁜ মুরাদনগরে মাদকের ডিলার শাহ আলম গ্রেপ্তার ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু ⁜ "বাঞ্ছারামপুরে ঈদগাহের মাঝখানে দাঁড়িয়ে আছে কাঁঠাল গাছটি" ⁜ ঈদুল আজহায় ৩৯৪ টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত ⁜ কুমেকে ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা ⁜ কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১১ ⁜ কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বে ইসরাফিল পিয়াস ⁜ বার্ড-এর ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘বার্ড-ডে’ উদযাপিত ⁜ কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের মিছিল, আটক-৪০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 5 Jun 2026, 8:57 PM

...
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় ˆতরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা News Image

এফএনএস বিদেশ :

ভবিষ্যতে মহামারী প্রতিরোধ এবং নিত্যনতুন ভাইরাসের প্রাদুর্ভাব রুখে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ভ্যাকসিন ˆতরি করেছেন গবেষকেরা| যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক দলটি জানিয়েছে, ইতিহাসে এই প্রথম কোনও ভ্যাকসিনের প্রধান উপাদান সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নকশা করা হয়েছে এবং তা মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে| ভ্যাকসিনটিকে এমনভাবে ˆতরি করা হয়েছে যা করোনাভাইরাসের সব ধরণের (ভ্যারিয়েন্ট) বিরুদ্ধে কাজ করবে, এমনকি প্রাণীদের সংক্রমিত করে এমন সব ভাইরাস, যা ভবিষ্যতে কোনও মহামারীর কারণ হতে পারে- সেগুলোর বিরুদ্ধেও কাজ করবে| গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও গবেষক দল ইতিমধ্যেই ইনফ্লুয়েঞ্জা (ফ্লু) এবং ইবোলার জন্য আলাদা ভ্যাকসিন ˆতরির কাজ শুরু করেছে| সাধারণত ভ্যাকসিন আমাদের শরীরকে শেখায় কীভাবে কোনো সংক্রমণ শনাক্ত করে এর বিরুদ্ধে লড়াই করতে হয়| কিন্তু কিছু ভাইরাস খুব দ্রুত তাদের রূপ পরিবর্তন বা রূপান্তর (মিউটেশন) করতে পারে, যার ফলে প্রচলিত ভ্যাকসিনগুলো দ্রুত কার্যকারিতা হারায়| এ কারণেই কোভিড এবং শীতকালীন ফ্লু-এর ভ্যাকসিন নিয়মিত হালনাগাদ করতে হয়| কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোনাথন হীনি বলেন, “আমরা সবসময় ভাইরাসের চেয়ে পিছিয়ে থাকি|” তিনি আরও বলেন, আমরা এখন ভাইরাসের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করছি, যাতে করে নতুন কোনও ভাইরাসের প্রাদুর্ভাব বা মহামারী শুরুর আগেই সুরক্ষা নিশ্চিত করা যায়|


যেভাবে কাজ করে এই প্রযুক্তি

সাধারণত কোনও ভাইরাসের বর্তমান স্ট্রেইন বা ধরণ ব্যবহার করে ভ্যাকসিন ˆতরি করা হয়| তবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্ভাব্য ভাইরাস-জনিত হুমকির খোঁজে চালানো নজরদারি কর্মসূচি থেকে সংগৃহীত বিভিন্ন করোনাভাইরাসের পরিচিত জেনেটিক কোড সংগ্রহ করেন| এই জেনেটিক কোডগুলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা হয়| এরপর সেই এআই একটি ‘সুপার-অ্যান্টিজেন’ নকশা করে| এই অ্যান্টিজেন মানুষের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এমনভাবে প্রশিক্ষিত করে, যাতে ভাইরাস রূপ পরিবর্তন করলেও শরীর নিজেই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে| এমনকি ভাইরাসটি যদি প্রাণী থেকে মানুষের শরীরেও ছড়িয়ে পড়ে, তবুও এটি কার্যকর থাকতে পারে| ভ্যাকসিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল অ্যান্টিজেন| কারণ, রোগ প্রতিরোধ ব্যবস্থা এটিকে লক্ষ্য করেই আক্রমণ করতে শেখে| অধ্যাপক হীনি বলেন, মানুষের কল্যাণে এই প্রযুক্তির ব্যবহার সত্যিই আশ্চর্যজনক| বিবিসি নিউজ-কে তিনি বলেন, “এর উদ্দেশ্য হল এমন ভ্যাকসিন ˆতরি করা যা আমাদের কেবল আজকের ভাইরাস থেকেই রক্ষা করবে না, বরং ভবিষ্যতের যেকোনো ভাইরানের প্রাদুর্ভাব বা রোগ থেকে সুরক্ষা দেবে| মহামারী মোকাবিলার প্রস্তুতিতে এটি একটি মৌলিক পরিবর্তন|” ভ্যাকসিনটি নিরাপদ কি না তা যাচাই করতে ৩৯ জনের ওপর প্রথম ধাপে পরীক্ষা চালানো হয়| এটি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কতটা কার্যকরভাবে প্রস্তুত করছে, তা আরও বিশদভাবে বুঝতে প্রায় ২০০ জনের ওপর দ্বিতীয় ধাপে পরীক্ষা চালানো হবে| ‘জার্নাল অব ইনফেকশন’-এ প্রকাশিত এই গবেষণার ফলে বলা হয়েছে, রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর এর প্রাথমিক প্রভাব ‘পরিমিত’ হলেও, বিষয়টি বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে| ইউনিভার্সিটি অব সাউদাম্পটনে এই পরীক্ষায় জড়িত অধ্যাপক সল ফস্ট বলেন, এআই-এর এই নকশার ‘অবশ্যই দারুণ সম্ভাবনা’ রয়েছে এবং এটি অত্যন্ত আশাব্যঞ্জক| তিনি বিবিসি-কে বলেন, “সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল অনবরত রূপ পরিবর্তন করা ভাইরাসের কারণে সৃষ্ট সম্ভাব্য মহামারীগুলোর ভ্যাকসিন ˆতরিতে এই প্রযুক্তি অনেক বেশি কার্যকর|” কেমব্রিজের এই দলটি ইতিমধ্যেই একটি সর্বজনীন ফ্লু ভ্যাকসিনের জন্য প্রাণীদের ওপর গবেষণা চালাচ্ছে, যা প্রতি বছর পরিবর্তন করার প্রয়োজন হবে না| একই সঙ্গে তারা বার্ড ফ্লু (এইচ৫এন১) ভাইরাসেরও একটি ভ্যাকসিন ˆতরি করছে| এই ফ্লু বর্তমানে পাখির মধ্যে মহামারী আকারে ছড়ালেও যে কোনও তা সময় মানুষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে| তাছাড়া গবেষকরা ভাইরাল হেমোরেজিক ফিভার বা রক্তক্ষরণজনিত জ্বরের ভ্যাকসিন নিয়েও কাজ করছেন, যার মধ্যে ইবোলাও অন্তর্ভুক্ত| বর্তমানে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় ইবোলার যে স্ট্রেইন বা ধরণের প্রাদুর্ভাব চলছে, তার জন্য এখনও কোনো ভ্যাকসিন ˆতরি করা সম্ভব হয়নি| অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের পরিচালক অধ্যাপক অ্যান্ডি পোলার্ড এই গবেষণার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না| তবে তিনি জানান, প্রাণীদের ওপর গবেষণায় এই পদ্ধতির কার্যকারিতার জোরালো প্রমাণ মিলেছে| বিবিসি নিউজকে তিনি বলেন, “এটি অত্যন্ত আকর্ষণীয় তথ্য| ল্যাবরেটরির ইঁদুরের চেয়ে মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভিন্ন এবং বহু বছরের সংক্রমণের অভিজ্ঞতা দিয়ে গঠিত| তাই মানুষের ওপর ট্রায়ালে কী ঘটে, সেটিই হবে আসল পরীক্ষা|” তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সামগ্রিকভাবে ভ্যাকসিন গবেষণার মোড় ঘুরিয়ে দেবে| এআই টুলগুলো রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়া আগে থেকেই অনুমান করতে পারে, যা ভ্যাকসিন ˆতরির প্রক্রিয়াকে অনেক দ্রুত করবে এবং লাখ লাখ মানুষের জীবন বাঁচাবে| যুক্তরাজ্যের ‘ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ’ এর ˆবজ্ঞানিক পরিচালক অধ্যাপক মারিয়ান নাইট বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার ˆতরি এই ‘সুপার-অ্যান্টিজেন’ পরীক্ষায় অভাবনীয় সাফল্য ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ও ব্যাপক সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের সক্ষমতাকে এক যুগান্তকারী ধাপে নিয়ে গেল|”




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জা...

আয়েশা আক্তার।। কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ম...

সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার  সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২    শিক্ষার্থী
সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয়সংসদ ভবন পরি...

কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী
কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রা...

‎নিজস্ব প্রতিবেদক ‎‎ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আমানতের...

কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন

আবুল কালাম আজাদ, কুমিল্লা মহিলা কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক...

কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ
কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর পূর্বপাড়া সেনাপল্লীতে ভয়া...

কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৭...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
➤ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী
➤ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
➤ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ
➤ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
➤ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা
➤ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
➤ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে
➤ মুরাদনগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
➤ মুরাদনগরে মাদকের ডিলার শাহ আলম গ্রেপ্তার
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
➤ "বাঞ্ছারামপুরে ঈদগাহের মাঝখানে দাঁড়িয়ে আছে কাঁঠাল গাছটি"
➤ ঈদুল আজহায় ৩৯৪ টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত
➤ কুমেকে ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
➤ কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১১
➤ কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বে ইসরাফিল পিয়াস
➤ বার্ড-এর ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘বার্ড-ডে’ উদযাপিত
➤ কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের মিছিল, আটক-৪০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir