প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Sep 2025, 12:08 AM
৯ সোনাসহ ২২ পদক জিতলেন কুমিল্লার ১৯ খেলোয়াড়
জাহিদ পাটোয়ারী
প্রথম জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ৯টি সোনা, ৫টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ মেডেল জিতেছেন কুমিল্লার ২২ খেলোয়াড়। এসকেআইএফ বাংলাদেশের উদ্যোগে এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৭৫টি ক্লাবের এক হাজার ৪০০ জন সদস্য এবং ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জাপান, সিরিয়া, আর্জেন্টিনা ও আমেরিকার ৮টি ব্লাবের ৮০ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেন।
গত ১৯ ও ২০ সেপ্টেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কের মহল কনভেনশন হলে এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জে এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আবদুল হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোর্শেদ হোসেন খান ও বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ভিসি ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা কাতা ও কুমিতে ৯টি সোনা জিতেছেন। তারা হলেন- আবিদ পাটোয়ারী (কুমিতে), আদেল আরাফাত তাহমিদ (কুমিতে), রিহান মুনতাসীর (কাতা ও কুমিতে), তাইয়েবা ইসলাম সিজদা (কুমিতে), ফারিয়া সুলতানা রিনি (কাতা ও কুমিতে), সাইয়েদ হাসান আয়ান (কুমিতে) ও যাহারা যানি রাশা (কাতা)।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...