...
শিরোনাম
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ⁜ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ⁜ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ⁜ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও ⁜ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায় ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ⁜ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস! ⁜ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২ ⁜ বাঞ্ছারামপুরে কথিত হুজুরের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক ⁜ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ⁜ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী ⁜ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন ⁜ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ ⁜ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ ⁜ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা ⁜ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jun 2026, 3:29 PM

...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে News Image

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার করতে না দেওয়ার অভিযোগ উঠেছে এক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে| অভিযোগের তীর উপজেলার ধামঘর

ইউনিয়নের নহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা আবেদীনের দিকে|

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে শিক্ষার্থীদের ¯^াস্থ্যসম্মত

স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ৬টি রুমবিশিষ্ট একটি আধুনিক ওয়াশব্লক নির্মাণ

করা হয়েছে| তবে অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের জন্য নির্মিত এই ওয়াশব্লক রাখা হয়

তালাবদ্ধ| মূলত শিক্ষকরাই এটি ব্যবহার করেন| অন্যদিকে বিদ্যালয়ের পূর্ব পাশে থাকা পুরোনো

টয়লেটটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে| এ কারণে টয়লেট ব্যবহারের প্রয়োজন হলে

অনেক শিক্ষার্থীকে বিদ্যালয়ের আশপাশের বাড়িগুলোতে যেতে হয়| বিশেষ করে দূরবর্তী এলাকার

শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে বলে অভিযোগ করেন অভিভাবকরা|

শিক্ষার্থীদের ভাষ্য, ওয়াশব্লকটি তাদের জন্য নির্মাণ করা হলেও প্রধান শিক্ষক সেটি তালাবদ্ধ করে

রাখেন| স্থানীয় শিক্ষার্থীরা কোনোভাবে নিজেদের বাড়ির টয়লেট ব্যবহার করতে পারলেও দূরের

শিক্ষার্থীদের বাধ্য হয়ে আশপাশের বাড়িতে টয়লেট খুঁজতে হয়|

শিশুশ্রেণির শিক্ষার্থী জুনাঈদ ইসলামের মা জাহানারা বেগম জানান, কয়েকদিন আগে

বিদ্যালয়ে থাকা অবস্থায় তার ছেলে টয়লেটে যাওয়ার প্রয়োজন অনুভব করলে তিনি প্রধান শিক্ষক

শরীফা আবেদীনের কাছে ওয়াশব্লকের চাবি চান| চাবি না দিয়ে ওই প্রধান শিক্ষক সন্তানকে

বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন| তিনি জানান, বাড়ি অনেক দূরে হওয়ায় পথেই শিশুটি

অসুস্থ বোধ করলে বাধ্য হয়ে রাস্তার পাশে তাকে টয়লেট করাতে হয়েছে|

এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে| সচেতন অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের মৌলিক

প্রয়োজন ও ¯^াস্থ্যবিধির বিষয়টি উপেক্ষা করা হলে তা শিশুদের শারীরিক ও মানসিক ¯^াস্থ্যের ওপর

নেতিবাচক প্রভাব ফেলতে পারে|

তবে অভিযোগ অ¯^ীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা আবেদীন| তিনি বলেন, নতুন

ওয়াশব্লকের ছয়টি রুমের মধ্যে তিনটি রুম শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে| নিরাপত্তার ¯^ার্থে

সেগুলো তালাবদ্ধ রাখা হয়| কোনো শিক্ষার্থীর প্রয়োজন হলে চাবি দিয়ে ব্যবহার করতে দেওয়া

হয়|

এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, একজন প্রধান

শিক্ষক ছাড়াও মানবিক দিক বিবেচনা করে ওয়াশব্লক ব্যবহার করতে দেয়া উচিত| খোঁজ খবর

নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে|



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায়  বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...

কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...

হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...

বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...

শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়

আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...

ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...

ডাক্তার নেই, রোগী দিশেহারা  বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস!
ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয...

বরুড়া প্রতিনিধি.সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ডাক্তার পাচ্ছেন না রো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
➤ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
➤ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
➤ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
➤ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
➤ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
➤ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস!
➤ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২
➤ বাঞ্ছারামপুরে কথিত হুজুরের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক
➤ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
➤ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী
➤ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
➤ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ
➤ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
➤ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা
➤ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
➤ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir