প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Sep 2025, 8:05 AM
মুরাদনগরে আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে আকস্মিকভাবে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন মুরাদনগর
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান। সোমবার (২২
সেপ্টেম্বর) উপজেলার চাপিতলা ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
পরিদর্শন করেন। পাশাপাশি অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় ও শ্রীরামপুর ব্যারিষ্টার
রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের
সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে
নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে এবং ক্লাস চলাকালীন বিদ্যালয়ের বাইরে না
যেতে নির্দেশ দিয়েছেন। প্রতিটি ক্লাসরুম, আঙ্গিনা ও ওয়াশব্লক পরিষ্কার
পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেন। শিক্ষার্থীদের ঝরে পড়া ও উপস্থিতির বিষয়ে
নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ করার কথা বলেন।
এছাড়াও নিয়মিত অভিভাবক সমাবেশ করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতি
অভিভাবকদের সাথে শেয়ার করার জন্য নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে বাংলা ও
ইংরেজি রিডিং পড়ার দক্ষতা বৃদ্ধির জন্য গুরুত্ব দেওয়ার কথা বলেন।
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...