প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Oct 2025, 10:34 AM
গোমতী নদীর চাঁনপুর বেইলি সেতু পরিদর্শন করেছেন মনিরুল হক চৌধুরী, আরেকটি সেতু স্থাপন ও সড়ক নির্মাণের আবেদন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-সালদা-কসবা (সৈয়দাবাদ) জাতীয় মহাসড়কের চাঁনপুর সরু বেইলী সেতুর পাশে আরেকটি বেইলী সেতু স্থাপনের প্রশাসনিক অনুমোদন চেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সেতু বিভাগের সচিবের কাছে গত ৩০ সেপ্টেম্বর তিনি লিখিত আবেদন করেন ও দেখা করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার দুপুরে মনিরুল হক চৌধুরী কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাঁনপুর বেইলি সেতু পরিদর্শন করেছেন। এ সময় তিনি সেতুর উত্তর দক্ষিণ দিক ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ছাত্রদলের সাবেক নেতা আবু জাফর ও কুমিল্লা বাঁচাও মঞ্চের মহানগরের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।
মনিরুল হক চৌধুরী বলেন, ১৯৮৮ সালে প্রথমবার সংসদ সদস্য থাকা অবস্থায় গোমতীর উত্তরে কুমিল্লা সড়ক বিভাগাধীন কুমিল্লা-সালদা-কসবা (সৈয়দাবাদ) সড়ক (এন-১১৪) চেইনেজ ২+০৪২ তে চার স্প্যানের ১৩৭ মিটার একটি সরু (৪.০০মিটার) বেইলী সেতু (চাঁনপুর) স্থাপন করতে সক্ষম হই। দীর্ঘদিন যাবত এর প্রতি কর্তৃপক্ষ কোন নজর দেয় নাই। ইতিমধ্যে আর্দশ সদর উপজেলা গোমতির উত্তর পাশে স্থানান্তর হয়েছে। এলজিইডি মন্ত্রণালয় অনেক রাস্তা নির্মাণ করেছে। এলজিইডি এই রাস্তাটিও ইতিমধ্যে সড়ক বিভাগ অধিগ্রহন করেছে। কিন্তু এখন পর্যন্ত কোন উন্নয়ন হয় নাই বা গোমতির উপর প্রয়োজনীয় সেতু নির্মিত হয় নাই ফলে উপরোক্ত সড়কটি একক পদে চলাচলের কারণে যানজট দূর্বিষহ অবস্থায় পৌঁছাছে। কোন ট্রাফিক নিয়ন্ত্রন না থাকায় জনজীবন দূর্বিষহ অবস্থায় পৌঁছাছে।
এমতাবস্থায় জরুরী ভিত্তিতে নির্বাহী প্রকৌশলী কুমিল্লা, ‘কুমিল্লা-সালদা-কসবা (সৈয়দাবাদ) জাতীয় মহাসড়কের (এন-১৪৪) চেইনেজ ০২+০৪২ তে সরু বেইলী সেতুর (চাঁনপুর বেইলী)’ পাশে আরেকটি বেইলী সেতু স্থাপনের প্রস্তাব অনুমোদন ও পরবর্তী কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করে জনদুর্ভোগ কমানোর ব্যবস্থা করতে অনুরোধ করছি।
এছাড়া কুমিল্লা- সালদা নদী- সৈয়দাবাদ পর্যন্ত সড়ক প্রকল্প অনুমোদনের প্রশাসনিক আদেশ জারিরও আবেদন করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...