প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 6 Oct 2025, 8:44 PM
ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, ভূমিধসে নিহত বেড়ে ২৮
এফএনএস বিদেশ
মাত্র ১২ ঘণ্টার ভয়াবহ বৃষ্টিতে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের বিভিন্ন এলাকা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সময়ের মধ্যে ২০২ থেকে ৪৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভয়াবহ বৃষ্টিতে ফলে তিস্তা, জলঢাকা ও তোর্সা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার জেরে একাধিক স্থানে ভূমিধস নেমেছে। এই বিপর্যয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। খবরে বলা হয়েছে, দার্জিলিংয়ের মিরিক ও এর আশপাশের এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মিরিকজুড়ে ব্যাপক ধস নেমেছে, যেখানে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। এই বিপর্যয়ের কারণে দুধিয়া সেতু ভেঙে গেছে, ১০ নম্বর জাতীয় সড়কসহ দার্জিলিং ও কালিম্পংয়ের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গেছে। ফলস্বরূপ, শিলিগুড়ি থেকে দার্জিলিং, কালিম্পং ও সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রচুর সংখ্যক পর্যটক বিভিন্ন স্থানে আটকে পড়েছেন ও সাধারণ মানুষের জীবনযাত্রা শোচনীয় অবস্থায় পৌঁছেছে। এদিকে এই ঘটনায় প্রধানমন্ত্রী নোরেন্দ্র মোদি উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী পরিস্থিতি সরেজমিনে দেখতে গতকাল সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...