...
শিরোনাম
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ⁜ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ⁜ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ⁜ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও ⁜ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায় ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ⁜ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস! ⁜ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২ ⁜ বাঞ্ছারামপুরে কথিত হুজুরের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক ⁜ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ⁜ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী ⁜ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন ⁜ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ ⁜ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ ⁜ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা ⁜ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 19 Oct 2025, 12:12 AM

...
মিরপুরে আবারও ধীরগতির পিচে স্পিন রাজত্ব রিশাদের ঘূর্ণিতে জয় বাংলাদেশের News Image

ক্রীড়া প্রতিবেদক

ছোট পুঁজিতে খেলেও জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরের ঘূর্ণি উইকেটে আবারও রাজত্ব করলেন বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা। মিরপুরের এই পিচে বাংলাদেশ দল আগে ব্যাটিং করে ২০৭ রানের সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের জন্য যথেষ্টই হয়ে দাঁড়ায়। রিশাদ হোসেনের স্পিনে ছিন্নভিন্ন হয় ক্যারিবীয় ব্যাটিং লাইন। একাই তুলে নেন ৬ উইকেট। ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ ওভারেই ১৩৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পায় দারুণ এক ৭৪ রানের জয়। ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল ভালোই। ওপেনার ব্রেন্ডন কিং ও অলিক আথানাজে যোগ করেন ৫১ রান। কিন্তু ১২তম ওভারে রিশাদের প্রথম আঘাত—এলবিডব্লিউ হয়ে ফেরেন আথানাজে (২৭)। এরপর কিয়েসি কার্টি (৯) স্লিপে সাইফ হাসানের হাতে ধরা পড়েন রিশাদের ঘূর্ণিতে।

২২তম ওভারে আসে ম্যাচের মোড় ঘোরা মুহূর্ত। রিশাদের এক ওভারেই আউট ব্রেন্ডন কিং (৬৬ বলে ৪৪) ও শেরফান রাদারফোর্ড (০)। উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের দারুণ দুটি ক্যাচে একের পর এক ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ১ উইকেটে ৭৯ থেকে ৪ উইকেটে ৮২—৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় অতিথিরা।

রস্টন চেজ (৬) ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নেন রিশাদ হোসেন। ষষ্ঠ উইকেটটি নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ—এলবিডব্লিউ করে ফেরান গুদাকেশ মোতিকে (৩)। ১০০ রানে ৬ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। এরপর তানভীর ইসলামের বলে শাই হোপ (১৫) আউট হলে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ৩৯ ওভারে ১৩৩ রানে থামে ইনিংস।

রিশাদ ৩৫ রানে ৬ উইকেট নেন—এটাই তার ক্যারিয়ারের সেরা বোলিং। মোস্তাফিজুর রহমান নেন ২টি, মিরাজ ও তানভীর ১টি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল বিপর্যয়কর। মাত্র ৮ রানে দুই ওপেনার সাইফ হাসান (৩) ও সৌম্য সরকার (৪) সাজঘরে ফেরেন। এরপর নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের ৭১ রানের ধীর জুটি কিছুটা স্থিতি আনে। ৬৩ বলে ৩২ রান করে আউট হন শান্ত।

মিরপুরের ধীরগতির পিচে হৃদয়ের ইনিংসটিও ছিল ধৈর্যের। ৮৭ বলে ৫১ রানের ইনিংসে তিনি হাঁকান ৩টি চার। এরপর জাস্টিন গ্রেভসের বলে ক্যাচ দেন উইকেটরক্ষকের হাতে। এটি ছিল তার ক্যারিয়ারের ১১তম ফিফটি।

অঙ্কন ও মিরাজের ব্যাটে আসে ৫৫ বলে ৪৩ রানের জুটি। ২৭ বলে ১৭ করে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন মিরাজ। এরপর অভিষিক্ত অঙ্কন ফিফটি মিস করে ৪৬ রানে বোল্ড হন রস্টন চেজের বলে। শেষদিকে রিশাদ (২৬) ও তানভীর ইসলাম (৯*) দলকে দুইশর ওপারে নিতে সহায়তা করেন। সবশেষে বাংলাদেশ ৪৯.৪ ওভারে অলআউট হয় ২০৭ রানে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেডেন সিলস নেন ৩ উইকেট, রস্টন চেজ ও জাস্টিন গ্রেভস নেন ২টি করে।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায়  বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...

কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...

হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...

মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ  প্রধান শিক্ষকের বিরুদ্ধে
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...

বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...

শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়

আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...

ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
➤ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
➤ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
➤ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
➤ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
➤ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
➤ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস!
➤ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২
➤ বাঞ্ছারামপুরে কথিত হুজুরের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক
➤ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
➤ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী
➤ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
➤ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ
➤ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
➤ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা
➤ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
➤ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir