প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Nov 2025, 12:14 AM
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার
আয়েশা আক্তার
কুমিল্লার বিভিন্ন এলাকায় একটি স্বল্পদৈর্ঘ্য “ঝটিকা মিছিল” সংগঠিত হয়, জনমনে আতঙ্ক সৃষ্টি ও জননিরাপত্তা বিঘ্নের অভিযোগে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযান কার্যক্রমেুনিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৬ নেতাুকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বিভিন্ন এলাকায় একযোগে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন , বুড়িচং ১৬নং ইছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক গাজী মো. আল খোমেনি, ছাত্রলীগ নেতা মাহফুজ আহমেদ সায়েম ও ওমর ফারুক রাফি, কোতয়ালী থানার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ। কুমিল্লা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জননিরাপত্তা বিঘ্নের আশঙ্কায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...