প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Nov 2025, 11:39 AM
নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে -হাসনাত আবদুল্লাহ
চাঁদপুর প্রতিনিধি
এনসিপি সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে | যারা তার আদর্শের রাজনীতি করবে তাদেরকে এনসিপিতে স্বাগতম | হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছে | তারা আজকে বিএনপি'র মধ্যে কোনঠাসা | সংসদ নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার ১০ নভেম্বর রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপিআয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন | তিনি আরও বলেন, নির্বচনের আগে অবশ্যই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন হতে হবে। এটি কোনো অর্ধ আদেশ বা অধ্যাদেশ কোনো প্রজ্ঞাপন না। এটি হতে হবে আদেশ এবং এই আদেশ অবশ্যই ড. ইউনূসকে দিতে হবে। এনসিপি জোটে যাবে না, এনসিপি স্বতন্ত্র নির্বাচন করবে। আমাদের সাথে অনেকে আসতে চায়। যারা বাংলাদেশ বিশ্বাস করে, জুলাই বিশ্বাস করে, চাঁদাবাজ, টেন্ডারবাজদের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে তাদেরকে দলে নিয়ে আমরা জোট করবো। কেউ যাতে নির্বাচন বানচাল করতে না পারে এ ব্যাপারে সতর্ক এবং নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এনসিপি চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলমের সভাপতিত্বে আয়োজিত সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আরিফ তালুকদার, নাভিদ নাওরোজ শাহ, মো. মাহবুব আলম, কেন্দ্রীয় সদস্য মো. সাইফুল ইসলাম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...