প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Nov 2025, 12:17 AM
আওয়ামী লীগের ‘লকডাউন’ কেন্দ্র করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, থমথমে নগরী
মাহফুজ নান্টু
আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে কুমিল্লা নগরীতে। গতকাল বুধবার সকাল থেকেই নগরীর প্রধান সড়ক ও মোড়ে মোড়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট, তল্লাশি চলছে যাত্রীবাহী যানবাহনেও।নগরীর কান্দিরপাড়,শাসনগাছা, টমছমব্রিজ, আদালত এলাকাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা সংস্থার সাদা পোষাকধারী সদস্যরাও অবস্থান নিয়েছেন কৌশলগত স্থানে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায়, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে র্যাব, ডিবি ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা। এদিকে, কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ উৎকন্ঠা ।
বুধবার সন্ধ্যার পর পরিবহন চলাচলও স্বাভাবিকের তুলনায় অনেকটা সীমিত ছিলো। নগরীর প্রধান তিনটি বাসস্ট্যান্ড শাসনগাছা, চকবাজার জাঙ্গালিয়া ঘুরে দেখা যায়, স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা কম যাত্রী পারাপার করছে দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো। সতর্কতায় ছিলো বাসের মালিক চালক ও হেলপাররা।
এদিকে আজ বৃহস্পতিবার দোকানপাট খোলা থাকবে বলে জানিয়েছেন দোকান মালিক সমিতি। কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন জানান, “শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...