প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Nov 2025, 12:20 AM
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও বিক্রি, নিষিদ্ধ পলিথিন মজুদ, অনুমোদনবিহীনভাবে জ্বালানি তেল বিক্রি করার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণপাড়া সদর বাজার ও এর আসপাশের এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা, উপপ্রশাসনিক কর্মকর্তা মো. হুমায়ুন কবির, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সৈকতের নেতৃত্বে পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে একটি জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানকে অনিয়মের দায়ে পেট্রোলিয়াম আইনে ১ হাজার টাকা, দুটি রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮ হাজার টাকা এবং এক মুদি দোকানকে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে ৫০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মাহমুদা জাহান বলেন, বাজারে শৃঙ্খলা ও ভোক্তার সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...