প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Nov 2025, 9:45 AM
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ওসির সচেতনতামূলক মতবিনিময়
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, মোবাইলের অপব্যবহার ও সমসাময়িক সামাজিক সমস্যা বিষয়ে মাধ্যমিক শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের ডে সিপ্টের শিক্ষার্থীদের অ্যাসেম্বলি শেষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ওসি সাজেদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
তোমরাই দেশের ভবিষ্যৎ। জীবনের সঠিক পথ বেছে নিতে এখন থেকেই সচেতন হতে হবে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ কিংবা অনলাইনের অপব্যবহার— এগুলো শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। একজন শিক্ষার্থী হিসেবে তোমাদের দায়িত্ব হচ্ছে ভালোভাবে পড়াশোনা করা, বাবা–মায়ের কথা শোনা এবং দেশের জন্য সৎ ও দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠা। কেউ মাদকের দিকে ঝুঁকলে বা ইভটিজিংয়ের মতো অন্যায় করলে সাহসিকতার সঙ্গে তা প্রতিরোধ করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।
তিনি আরও বলেন, মোবাইল ফোন এখন প্রয়োজনীয় মাধ্যম হলেও এর সঠিক ব্যবহার জানা জরুরি। পড়াশোনার সময় সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে শিক্ষায় মনোযোগী হতে হবে। তোমাদের ছোট ছোট সৎ পদক্ষেপই ভবিষ্যতে একটি সুন্দর সমাজ গড়ে তুলবে।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, উপপরিদর্শক এসআই মেহেদী হাসান জুয়েল ও প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...