প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Nov 2025, 10:20 AM
কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা: পিপুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা সদর দক্ষিণ ডায়াবেটিস সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ মেডিকেলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি ও দানবীর ইঞ্জিনিয়ার আবদুর রশীদ।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে সদর দক্ষিণের পিপুলিয়া এলাকায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পটি সম্পন্ন হয়।
কর্মজীবী মানুষের মাঝে ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পরীক্ষা ও সঠিক চিকিৎসা বিষয়ে সচেতনতা বাড়াতেই ছিল এ আয়োজন।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ঔষধ, রক্তে গ্লুকোজ পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা সেবা দেন ডা. ইসতিয়াক বিন্ হাফিজ, ডা. নাফিজা নুসরাত মল্লিক এবং ডা. মো: মাছুম বিল্লাল।
চিকিৎসকরা বলেন, কর্মস্থলে দীর্ঘসময় বসে থাকা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, কম পরিশ্রম এবং ব্যায়ামের অভাব ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। নিয়মিত পরীক্ষা, স্বাস্থ্যকর জীবনযাপন ও সচেতনতার মাধ্যমে এই ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন জানান, ভবিষ্যতেও কুমিল্লা সদর দক্ষিণের বিভিন্ন এলাকায় এমন ফ্রি মেডিকেল ক্যাম্প ও সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে। পিপুলিয়া এলাকার মানুষের উপস্থিতি ও অংশগ্রহণে আমরা সন্তুষ্ট।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...