প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Nov 2025, 12:00 AM
লালমাইয়ে যৌথ বাহিনীর হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাইয়ে মো: ইকবাল হোসেন (৩৬) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আটককৃত ইকবাল হোসেন উপজেলার শাসনপাড় গ্রামের মৃত মো: আক্তারুজ্জামানের ছেলে। লালমাই থানা ও সেনা ক্যাম্প সুত্রে জানা যায়, শনিবার দিবাগত-রাত ৯টার দিকে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের শাসনপাড় গ্রামে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আটককৃত ব্যাক্তির দেহ ও বসত বাড়ি তল্লাসি করে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪৯ হাজার ৮শ টাকা উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে প্রথমে নিজ বাড়ির ভেতরে পালিয়ে লুকিয়ে পড়ে। পরে সার্চ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদুল ইসলাম জানান আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করা হয়েছে। রবিবার ১৬ নভেম্বর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জা...
আয়েশা আক্তার।। কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ম...
সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয়সংসদ ভবন পরি...
কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ গ্রা...
নিজস্ব প্রতিবেদক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আমানতের...
কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
আবুল কালাম আজাদ, কুমিল্লা মহিলা কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক...
কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর পূর্বপাড়া সেনাপল্লীতে ভয়া...
কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৭...