...
শিরোনাম
তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ⁜ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী ⁜ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন ⁜ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ ⁜ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ ⁜ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা ⁜ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে ⁜ মুরাদনগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ⁜ মুরাদনগরে মাদকের ডিলার শাহ আলম গ্রেপ্তার ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু ⁜ "বাঞ্ছারামপুরে ঈদগাহের মাঝখানে দাঁড়িয়ে আছে কাঁঠাল গাছটি" ⁜ ঈদুল আজহায় ৩৯৪ টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত ⁜ কুমেকে ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা ⁜ কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১১ ⁜ কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বে ইসরাফিল পিয়াস ⁜ বার্ড-এর ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘বার্ড-ডে’ উদযাপিত ⁜ কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের মিছিল, আটক-৪০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Nov 2025, 12:01 AM

...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবি কর্মচারীদের মানববন্ধন News Image

কুবি প্রতিনিধি

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে প্রহসনের প্রতিবাদে ও ১৫ ই ডিসেম্বরের মধ্যে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১১ থেকে ২০ তম গ্রেডের কর্মচারীরা। রবিবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় কর্মচারীরা অভিযোগ তুলেন- প্রশাসন নবম পে-স্কেল বাস্তবায়নে প্রহসন করছে। এরই প্রেক্ষিতে, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান তারা। মানববন্ধনে গণিত বিভাগের কম্পিউটার অপারেটর এ. কে. এম. কামরুল হাসান বলেন, 'মাননীয় প্রধান উপদেষ্টা অপানি বৈষম্যবিহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রকল্প হাতে নিয়েছেন। কিন্তু আমাদের পেটে যদি ভাত না থাকে তাহলে দুর্নীতি না এর চেয়ে ভয়ংকর কিছু করতে বাধ্য হব। আমাদের যদি দুর্নীতিমুক্ত রাখতে চান তাহলে নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করেন।'

তিনি আরও বলেন, 'আপনি ডিসেম্বরের মধ্যে কার্য উপযোগী নবম পে-স্কেল বাস্তবায়নের ডেট লাইন দিয়েছেন, দেশের মানুষ আপনাকে সাদরে অন্তর থেকে দোয়া করেছে। কিন্তু, হঠাৎ নভেম্বরে এসে অর্থ উপদেষ্টা বলছেন, এই পে-স্কেল নাকি দেওয়া সম্ভব নয়। তাহলে যদি তা সম্ভবই না হয় কেন পে কমিশন গঠন করা হয়েছিল? তাহলে কি বাংলাদেশের শত শত কোটি টাকা আত্মসাতের নামে বা লুটপাটের নামে আর একটি কমিশন গঠন করেছে? আপনারা কর্মচারীদের যদি এভাবে দাবিয়ে রাখেন তাহলে দেশ অচল হয়ে যাবে। সবসময় দেশ দুর্নীতিতে প্রথম হবে। দেশকে দুর্নীতি মুক্ত করা জন্য দেশের কর্মচারীদের একটি মান সম্মত পে-স্কেল দিতে হবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ।'

হাফেজ রাশেদুল ইসলাম বলেন, '৫ বছর পর পর পে-স্কেল দেওয়ার কথা থাকলেও আমাদের ১০ বছরেও পে-স্কেল দেয়নি। অষ্টম পে-স্কেলে যে বৈষম্য করা হয়েছে, এটা আর কোথাও করা হয়নি। বিগত সরকার সর্বজনীন পেনশন ঘোষণা করে ছিলেন। কিন্তু, আন্দোলনের জন্য সেটা সফল হয়নি। তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। বর্তমান সরকারের কাছে আমরা আশা করেছিলাম, এখনো আশায় আছি, তিনি বৈষম্য নিরসনে সক্ষম হবেন। আমরা আশা করি, এই সরকারের আমলেই আমাদের পে-স্কেল বাস্তবায়ন হবে।'

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সহ-সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মাসুদ আলম বলেন, 'সর্বশেষ ২০১৫ সালে একটি পে-স্কেল প্রদান করা হয়েছিলে। সে পে-স্কেলে আমরা বৈষম্যের শিকার হয়েছি। ২০১৫ সালের বৈষম্যের যে পে-স্কেল ঘোষণা করা হয়েছিল তখন থেকে কর্মচারীরা প্রতিবাদ জানিয়ে আসছিলো। কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার একটা পে কমিশন গঠন করেন এবং বাংলাদেশের পেশাজীবী সংগঠনগুলোকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন। তখন থেকেই আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের দাবি জানিয়েছেন, ১৫ ডিসেম্বর এর মধ্যেই আমরা একটি প্রজ্ঞাপন চাই। কিন্তু, এই সরকার আমাদের সাথে প্রতারণার ফাঁদ পেতেছেন নানা রকম অজুহাতে।'

তিনি আরও বলেন, 'নবম পে-স্কেল আমাদের প্রাণের দাবি। কমিশন গঠন করেছেন আপনারা, নতুন স্বপ্ন দেখিয়েছেন আপনারা, নতুন পে-স্কেল আপনারাই বাস্তবায়ন করবেন।' উল্লেখ্য, গত জুলাই মাসে নতুন পে কমিশন গঠন করা হয় এবং এই কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। যার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। তবে, অর্থ উপদেষ্টা জানান এখন হ”েছ না নতুন পে স্কেল। এ বিষয়ে সিদ্ধান্ত নিবে আগামী নির্বাচিত সরকার।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জা...

আয়েশা আক্তার।। কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ম...

সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার  সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২    শিক্ষার্থী
সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয়সংসদ ভবন পরি...

কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী
কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রা...

‎নিজস্ব প্রতিবেদক ‎‎ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আমানতের...

কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন

আবুল কালাম আজাদ, কুমিল্লা মহিলা কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক...

কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ
কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর পূর্বপাড়া সেনাপল্লীতে ভয়া...

কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৭...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
➤ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী
➤ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
➤ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ
➤ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
➤ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা
➤ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
➤ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে
➤ মুরাদনগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
➤ মুরাদনগরে মাদকের ডিলার শাহ আলম গ্রেপ্তার
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
➤ "বাঞ্ছারামপুরে ঈদগাহের মাঝখানে দাঁড়িয়ে আছে কাঁঠাল গাছটি"
➤ ঈদুল আজহায় ৩৯৪ টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত
➤ কুমেকে ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
➤ কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১১
➤ কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বে ইসরাফিল পিয়াস
➤ বার্ড-এর ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘বার্ড-ডে’ উদযাপিত
➤ কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের মিছিল, আটক-৪০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir