প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2025, 11:26 PM
বাঞ্ছারামপুর উজানচর জমিদার বাড়ি হারিয়ে যেতে বসেছে ঐতিহ্য
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর
জমিদারদের স্মৃতির সাক্ষী বাড়িগুলো দেখে একদিকে যেমন তাদের শৌর্যবীর্য ও তাদের নিজেদের সম্পর্কে ধারণা পাওয়া যায়, অন্যদিকে ঐতিহ্যের অতল থেকে ঘুরে আসা যায় নিমিষেই।কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাংলার অনেক ঐতিহাসিক জমিদার বাড়ি।সেই জমিদার বাড়ির সাথে হারিয়ে যাচ্ছে তার ইতিহাসও।
অতীতে সমস্ত জমিদার বাড়িই ছিল কম বেশী জাঁকজমকপূর্ণ, এরকমই একটি উনিশ শতকের শেষভাগে নির্মিত ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের উজানচর ইউনিয়নের উজানচর জমিদার বাড়ি, এটি ভগবান সাহার জমিদার বাড়ি নামেও পরিচিত। ব্যবসা বানিজ্য ছিল ভগবান সাহদের প্রধান পেশা, ব্যবসা বানিজ্য করে অনেক অর্থ সম্পদের মালিক হোন এরপর তারা জমিদারি কিনেন। কলকাতার বড় বাজারে তাদের সূতার বানিজ্য ছিল।
এ অঞ্চলের জমিদারীর গোড়া পত্তন করেন জমিদার ভগবান সাহা, কালের পরিক্রমায় হারিয়ে গেছে বাড়ির জৌলুস, সেই জমিদারি নাই কিন্তু এখনও জমিদারদের স্মৃতি স্বরুপ টিকে আছে জমিদার বাড়িটি, পাশেই রয়েছে উজানচর কালী মন্দির, ১৯০৫ সালে জমিদারদের প্রতিষ্ঠিত উজানচর কে.এন. স্কুল(কংস নারায়ন) পরবর্তী সময়ে এটি হাই স্কুল ও কলেজে উন্নতি করা হয়, বর্তমানে এই ঐতিহ্যবাহী বিদ্যাপিঠের নাম উজানচর কে এন স্কুল এন্ড কলেজ।
বর্তমানে এই বাড়িতে দাড়িকানাথ রায়ের বংশধরগণ বসবাস করেন।দাড়িকানাথ রায়ের ছেলে সুরোজচন্দ্র রায়ের ছেলেরা এই বাড়িতে থাকেন। দাড়িকানাথ রায়ের বাবার নাম হলো রাজারাম রায় ,ভগবান রায়ের বাবার নাম কাশিরাম রায়। কাশিরাম এবং রাজারাম হলো হলো আপন ভাই তাদের বাবার নাম হলো কংসনারায়ণ।
বিশ্বজুড়ে মহামারীর ক্রান্তিলগ্নে (করোনা) তারা বাড়ির কিছু অংশ বিক্রি করে দেন আর বেশ কিছু অংশে তারা পরিবার সহ বসবাস করছেন।বর্তমানে বাড়িটির বেহাল দশা, দেয়াল জুড়ে পরগাছাদের বসবাস,অনেক জায়গায় পলেস্তারা নষ্ট হয়ে গিয়েছে।দেয়ালে আকা বিভিন্ন দেব দেবীদের মূর্তি নষ্ট হচ্ছে, দেয়াল জুড়ে বিভিন্ন কারুকার্য ছিলো যা আজ অস্ত্বিতের সংকটে।যেই বাড়ির ঠাকুর ঘরে সন্ধ্যা হলেই উলুধ্বনি হত সেখানে এখন ভৌতিক এক পরিবেশের সৃষ্টি হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...