প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2025, 11:31 PM
মুরাদনগরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ইউএনও
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। মঙ্গলবার বেলা ১২ টার দিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি ঘুরে ঘুরে বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত অংশগুলো দেখেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা জায়, গত শুক্রবার (২১ নভেম্বর) সৃষ্ট ভূমিকম্পে মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভবনের বিভিন্ন স্থানে হেয়ার ক্রেক দেখা যায়। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) কে অবহিত করলে তিনি পরিদর্শনে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২জন প্রকৌশলী সহ আমি শিক্ষা প্রতিষ্ঠানটি পরিদর্শন করি। এবিষয়ে প্রকৌশলদ্বয়ের প্রতিবেদন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, ফ্যাসিলিটিজ বিভাগের প্রকৌশলী রুবেল আহমেদ, সহকারি প্রকৌশলী মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...