প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2025, 11:40 PM
মাদক ও ড্রেজার ব্যবসায় জড়িতের অভিযোগে চান্দিনায় এলডিপি’র দুই নেতা বহিষ্কার
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় মাদক ও ড্রেজার ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে দলটি। সোম ও মঙ্গলবার (২৪ ও ২৫ নভেম্বর) চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদলের পৃথক প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বহিষ্কার করেন উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর।
বহিষ্কৃতরা হলেন- এতবারপুর ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সভাপতি মো. রাসেল পারভেজ, উপজেলা গণতান্ত্রিক যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক ও বাতাঘাসী ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন মোল্লা। জানা যায়- তবারপুর ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সভাপতি রাসেল পারভেজকে গত ২৩ নভেম্বর রাতে ইয়াবা সহ আটক করেন চান্দিনা থানা পুলিশ। ওই ঘটনার পরদিন ২৪ নভেম্বর দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে তাকে দলের সদস্য পদ থেকে বহিস্কার করা হয়। এছাড়া উপজেলা গণতান্ত্রিক যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মোল্লা দীর্ঘদিন যাবৎ এলাকায় ড্রেজিং ব্যবসা পরিচালনা সহ মারামারিতে যুক্ত হওয়ায় ২৫ নভেম্বর তাকেও দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।
এ ব্যাপারে চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর জানান- আমাদের নেতা এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ সকল নেতা-কর্মীকে মাদক, ড্রেজিং ব্যবসা, মানুষকে হেনস্থা সহ সামাজিক বিশৃংখলা ঘটে এমন কোন কাজে যুক্ত না থাকার নির্দেশ প্রদান করেন। যারাই এই নির্দেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে বহিষ্কার করা হবে। এই ধারাবাহিকতায় আমরা ওই দুইজনকে দল থেকে বহিষ্কার করেছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...