প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 5 Dec 2025, 9:43 PM
সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা
প্রথম দুই ওয়ানডে শেষে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। তাই তৃতীয় ও শেষ ওয়ানডে রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। এ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিশাখাপত্তমে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। রাঁচিতে বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে ভারত। কোহলির ১৩৫ রানের উপর ভর করে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৪৯ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ৩৩২ রানে গুটিয়ে ১৭ রানে ম্যাচ হারে দক্ষিণ আফ্রিকা। রায়পুরে সিরিজের দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করেন কোহলি। তার সাথে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো শতকের দেখা পান ঋুতুরাজ গায়কোয়াড়। দু’জনের জোড়া সেঞ্চুরি ও অধিনায়ক লোকেশ রাহুলের ঝড়ো ইনিংসে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৫৮ রান করে ভারত। কোহলি ১০২, গায়কোয়াড় ১০৫ ও রাহুল ৪৩ বলে অপরাজিত ৬৬ রান করেন। ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আইডেন মার্করামের সেঞ্চুরিতে ৪ বল বাকী থাকতে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ১১০ রান করে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটের জয়ে বড় অবদান রাখেন মার্করাম। পাশাপাশি ম্যাথু ব্রিটস্কির ৬৮ ও ডেওয়াল্ড ব্রেভিসের ৫৪ রানও প্রোটিয়াদের জয়কে সহজ করেছে। সাড়ে তিনশ’র বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের কারণে এখন দক্ষিণ আফ্রিকার মনোবল তুঙ্গে। তৃতীয় ম্যাচও জয়ের ব্যাপারে আশাবাদী সফরকারী দলটি। দলের অধিনায়ক তেম্বা বাভুমা বলেন, ‘এমন জয় দুর্দান্ত। এই ম্যাচ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি। এ বার সিরিজ জয়ের চ্যালেঞ্জ। মার্করামের ইনিংসটার কথা আলাদা করে বলতেই হয়। খুবই ভালো ব্যাট করেছে। টেস্ট সিরিজ জয় আমাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি করে দিয়েছিল। সেটাই কাজে লেগেছে। আশা করি, শেষ ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারব আমরা।’ অন্যদিকে, সিরিজ জয়ের জন্য মরিয়া স্বাগতিক ভারত। দ্বিতীয় ম্যাচের দুঃস্মৃতি ভুলে সামনে এগিয়ে যেতে চায় টিম ইন্ডিয়া। দলের অধিনায়ক রাহুল বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমাদের বোলিং-ফিল্ডিং ভালো হয়নি। ম্যাচ জিততে হলে তিন বিভাগেই এক সাথে ভালো করতে হবে। আশা করছি, সবকিছু শতভাগ ঠিকঠাক হবে। আমরা ম্যাচ জয়ের জন্যই মাঠে নামব। এজন্য দল হিসেবে আমাদের পারফরমেন্স করতে হবে।’ এখন পর্যন্ত ওয়ানডেতে ৯৬ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে দক্ষিণ আফ্রিকার জয় ৫২ ম্যাচ এবং ভারতের জয় ৪১ ম্যাচে। ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়।
ভারত দল-
লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটরক্ষক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, ঋসভ পান্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবিন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, নিতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা, ঋুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদ্বীপ সিং, ধ্রুব জুরেল।
দক্ষিণ আফ্রিকা দল-
তেম্বা বাভুমা (অধিনায়ক), আইডেন মার্করাম, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, রুবিন হারম্যান, মার্কো জানসেন, কর্বিন বশ, কেশব মহারাজ, নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি, টনি ডি জর্জি, রায়ান রিকেলটন, প্রেনেলান সুব্রায়ান, ওটনিল বার্টম্যান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...