প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2025, 7:28 AM
কুমিল্লা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকদের বিরুদ্ধে অবৈধ আইদি পরিবহনের পরিচালক পারভেজ গং এর প্রত্যক্ষ মদদে এবং প্ররোচনায় দায়েরকৃত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দ্রুত প্রত্যাহারের দাবীতে গতকাল রবিবার বেলা ১১ টায় নগরীর জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গনে কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্ট-২০২৬) এর সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. কামাল হোসেন খন্দকার, সহ-সভাপতি নাজমুল ইসলাম শামীম, সহ-সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া ও মো. আনোয়ার হোসেন।
বক্তারা বলেন, গত ২৭ মার্চ বিকালে আদালতের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থা ও সেনা সদস্যরা জাঙ্গালিয়ায় আইদি পরিবহনের কাউন্টার সিলগালা করে দেন। ঐদিন সন্ধ্যা ৭ টায় উক্ত সিলগালা করা কাউন্টার ভাংচুর ও লুটপাটের অভিযোগে বরুড়া থানার নলুয়া চাঁদপুর গ্রামের জনৈক আমিনুল ইসলামের স্ত্রী ছায়েরা আক্তার বাদী হয়ে বোগদাদ ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক, কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নাজমুল ইসলাম শামীম, কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া, পরিবহন শ্রমিক সালাউদ্দিন, গিয়াস উদ্দিন, মো. জসিম, হারুন, মো. হাফিজ, জুম্মান, মো. সাদ্দাম, মো. নুরজামান ও মো. মিঠুকে আসামী করে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলী আদালতে গত ১৬ এপ্রিল মামলা দায়ের করেছেন।
তাঁরা অবিলম্বে দায়েরকৃত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর পালনের ঘোষনা প্রদান করেন। প্রায় এক ঘন্টাব্যাপী মানববন্ধনে কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...