প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jun 2025, 8:53 AM
চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়ানুষ্ঠান
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষা উপলক্ষে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠান হয়। সোমবার (২৩ জুন) দুপুরে পরীক্ষার্থীদের আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং মাদ্রাসা পরিচালনা পর্ষদ সভাপতি মো. সাইফুল ইসলাম।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন, মাদ্রাসার সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ, আরবি প্রভাষক মো. কামরুল হাসান, এতিমখানা কমপ্লেক্সের সুপার মো. দ্বীনুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম হেলালী, পরীক্ষার্থী মো. নাজিম।
এসময় উপস্থিত ছিলেন, এতিমখানা কমপ্লেক্স পরিচালনা পর্ষদ সভাপতি আবু তাহের ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবদুল লতিফ, দাতা সদস্য সফিকুল ইসলাম, সদস্য মো. মাসুদ সওদাগর প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...