প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jun 2025, 9:06 AM
৫ বছরেও স্বামী হত্যার বিচার পাননি কোহিনুর ৪ সন্তানকে নিয়ে মানবেতার জীবন যাপন
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা বড় বাড়ীর বাসিন্দা দিনমজুর মোজাম্মেল হোসেন পৈতৃক সম্পত্তির বিরোধে প্রতিবেশি বাসিন্দা ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা মাহবুব আলমের অত্যাচার ও নির্যাতনে অকাল মৃত্যুবরণ করেন। ২০২০ সালে স্বামীর মৃত্যুর পর ৩মেয়ে ও এক ছেলেকে নিয়ে জীবন যাপন করাটাই ছিলো অনেকটা কষ্টসাধ্যের, তারমধ্যে স্বামী হত্যার বিচার চাইবো কিভাবে।এরপরও কুমিল্লার আদালতে ও বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থা ও বাহিনীর দ্বারে দ্বারে ঘুরেও কোন লাভ হয়নি। ৪ছেলে মেয়েকে নিয়ে আতঙ্কে মানবেতার জীবন যাপন করছেন কোহিনুর বেগম। ক্ষমতা, অর্থ ও পেশী শক্তিতে ঘাতক মাহবুব আলম সবজায়গায় আধিপত্য বিস্তার করে বেড়াইতো।কথাগুলো বলেই হাউমাউ করে কেঁদে দিলেন অকালে স্বামী হারানো কোহিনুর বেগম। সোমবার (২৩জুন)নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে কথা গুলো বলেন কোহিনুর।পাশে ছিলো ৩মেয়ে।কোহিনুর বলেন-আমার স্বামীকে হত্যার ৫বছর পার হলেও বিচারতো পাইনি,বরং মাহবুবুর রহমানের আতংকে ও নির্যাতন নিয়ে আমাদেরকেও দিন কাটাতে হচ্ছে। ২০২৪সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পলায়ন করলে,মাহবুব এখন টাকার বিনিময়ে বিএনপির উপর নির্ভর করার চেষ্টা করে যাচ্ছে।তিনি বলেন-আমি বিধবা একজন নারী,আমার ৩টি মেয়ে বিয়ের উপযুক্ত হলেও, আমার স্বামীর পৈতৃক সম্পত্তির উপর একটি ঘর পর্যন্ত করতে পারছিনা।তাই আজ আমি (কোহিনুর বেগম)অসহায় হয়ে সাংবাদিকদের মাধ্যমে সকলের নিকট বার্তাটি দিতে চাচ্ছি। আমি আমার স্বামী হত্যার বিচার এবং আমাদের উপর মাহবুব আলমের চলমান নির্যাতন বন্ধের দাবী করেন।
ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী মাহবুব আলম কর্তৃক নির্মম নির্যাতন ও অত্যাচারে বাবার হত্যার বর্ণণা দিয়েছেন নিহত দিনমজুর মোজাম্মেল হোসেনের বড় মেয়ে শারমিন আক্তার।এসময় শারমিন বলেন আমার বাবা ছিলেন সহজ সরল একজন মানুষ। দিনমজুরি করে আমাদের সংসার চালাতেন। ফ্যাসিস্ট মাহবুব সামান্য কিছু হলেই চড়াও হতো আমার বাবার উপর।অত্যাচার নির্যাতন করে আমার বাবাকে হত্যার ৫বছর অতিক্রম হলেও আমরা এখনো বিচার পাচ্ছিনা।মাহবুব আগে ছিলো আওয়ামী লীগ নেতা এখন বিএনপি হওয়ার চেষ্টা করছে।মাহবুব এখন চাচ্ছে আমাদেরকে ভিটা বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য।
তিনি বলেন -বাবার হত্যার পর আমাদের থানায় যেতে দেয়নি, বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরলেও আলোর মুখ দেখেনি আমাদের বিচারটি। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর আমরা মনোহরগঞ্জ থানায় যোগাযোগ করলে আমাদের অভিযোগের কোনো হদিস পাওয়া যায়নি। পরে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আমার মা বাদী হয়ে মাহবুবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। আদালত মামলার তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন। শারমিন আক্তার বলেন মামলা করার পর থেকে আমাদেরকে বিভিন্নভাবে আবারো হুমকি দিতে থাকে মাহবুব ও তার সন্ত্রাসী বাহিনী। তিনি বলেন আমাদের বাবা না থাকায় এখন কোনো পুরুষ অভিভাবক নেই।তাই আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি, যেকোনো সময় আমাদের উপর নৃশংস হামলা করতে পারে মাহবুব ও তার বাহিনী, তাই আমরা মাহবুবকে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তা কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোজাম্মেলের স্ত্রী কোহিনুর বেগম, মেজো মেয়ে শিমু আক্তার এবং ছোট মেয়ে সেতু আক্তার। এ বিষয়ে অভিযুক্ত মাহবুব আলমের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ করা হয়নি।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান- বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। বিষয়টি যেহেতু অনেক আগের ও আদালতে বিচারাধীন তাই
আমি আদালতের নির্দেশনা মোতাবেক যে কোন ব্যবস্থা গ্রহন করতে প্রস্তুত রয়েছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...