...
শিরোনাম
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ⁜ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ⁜ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ⁜ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও ⁜ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায় ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ⁜ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস! ⁜ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২ ⁜ বাঞ্ছারামপুরে কথিত হুজুরের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক ⁜ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ⁜ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী ⁜ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন ⁜ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ ⁜ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ ⁜ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা ⁜ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 12:51 AM

...
কুমিল্লায় দু'পাশে সড়কের জায়গায় বানিজ্যিক প্রতিষ্ঠান আর্থিক সুবিধা নিচ্ছে অবৈধ দখলদাররা, রাজস্ব হারাচ্ছে সরকার News Image

আয়েশা আক্তার

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে সরকারি সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে উঠেছে শত শত বাণিজ্যিক প্রতিষ্ঠান। সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, এসব স্থাপনার বেশিরভাগই কোনো বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত হলেও বছরের পর বছর নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর পেছনে রয়েছে সংশ্লিষ্ট দপ্তরের কিছু অসাধু কর্মকর্তার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ।

জাতীয় প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১'শ ৪ কিলোমিটার সীমানা রয়েছে। জেলার দাউদকান্দি ও চৌদ্দগ্রামছাড়া মাঝের অংশে রয়েছে মুরাদনগর, চান্দিনা, বুড়িচং, কুমিল্লা সদর, কুমিল্লা সিটি করপোরেশন, সদর দক্ষিণ উপজেলা।

বাংলাদেশের লাইফলাইন খ্যাত জাতীয় প্রধান ফোরলেনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু'পাশের সড়ক ও জনপথ বিভাগের জায়গা ব্যবহার করে আবাসিক ও বানিজ্যিক ভবনগুলো সুবিধা নিলেও কুমিল্লার নির্বাহী প্রকৌশলী বলেছেন, সড়ক ও জনপথ বিভাগ থেকে তারা কোন অনুমতি নেয়নি। ফলে সরকার প্রতিবছর বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে।

ঘনবসতিপূর্ণ এলাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এই জনপদের মহাসড়কের পাশে প্রতিদিনই গড়ে উঠছে নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি। একাধিক দায়িত্বশীল সুত্র মতে, এই মহাসড়কের দু'পাশে কুমিল্লা অংশে রয়েছে কমপক্ষে শতাধিক পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং ষ্টেশন। আছে শতাধিক আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, এক ডজনের বেশী হাট-বাজার, শত শত দোকান-পাট অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। যার প্রায় সবগুলোই সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে। সরেজমিন ঘুরে পাওয়া তথ্যে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে উঠা এসব ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিয়ে এক শ্রেনীর সিন্ডিকেট চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে । একইভাবে মহাসড়কের পাশে গড়ে উঠা বিলাসবহুল আবাসিক হোটেল-রেস্টুরেন্ট, ফাষ্টফুডের দোকান, আবাসিক ভবন, হাসপাতাল, ক্লিনিক ইত্যাদি প্রতিষ্ঠান থেকেও সংশ্লিস্ট মালিক পক্ষ মাস কিংবা বছর শেষে কোটি কোটি টাকা আয় করছেন বলে জানা যায়।  বাদ নেই মহাসড়কের পাশে থাকা জ্বালানী সেবাদানকারী প্রতিষ্ঠান পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং ষ্টেশনগুলোও। হোটেল-রেস্টুরেন্টের মতো প্রায় অধিকাংশ জ্বালানী প্রতিষ্ঠানগুলোও সড়কের জায়গা ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছে। এছাড়াও মহাসড়কের পাশের জমিতে কেউবা করছে চাষাবাদ, আবার জলাশয়ে করছে মাছের চাষ। আছে বিভিন্ন প্রতিষ্ঠানের গুদামঘর। অভিযোগ উঠেছে, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান চালুর আগেই সড়ক ও জনপথ বিভাগের সাথে তারা যোগাযোগ করে। এঅবস্থায় ব্যবসা স্বাভাবিক রাখতে দিতে হয় এককালীন মোটা অংকের টাকাসহ নিয়মিত অর্থ।

অনুসন্ধানে জানা গেছে, অনেক জায়গায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা ব্যক্তি মালিকানার মতো ভাড়া দেওয়া হচ্ছে। কথিত “ম্যানেজমেন্টের টাকা” পরিশোধ করলে অবৈধ স্থাপনা বৈধের মতোই টিকে থাকে। এতে একদিকে রাষ্ট্রীয় সম্পদের অবাধ লুটপাট চলছে, অন্যদিকে সরকারি কোষাগার হারাচ্ছে বিপুল রাজস্ব।

দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র মতে, শুধুমাত্র বৈধভাড়ায় এসব জায়গা ব্যবহারে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় করতে পারতো। তবে, সড়ক ও জনপথ বিভাগ বলছে অন্য কথা। কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের একাধিক সুত্রে কথা বলেও কাঙ্খিত সদুত্তর মিলেনি। সর্বশেষ সওজ'র নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, সড়ক ও জনপথ বিভাগ থেকে মহাসড়কের পাশে থাকা বিভিন্ন শ্রেনীর ব্যবসা প্রতিষ্ঠানগুলো কোন অনুমতিই নেয়নি। আর এভাবে প্রতি বছর রাষ্ট্র বিপুল পরিমান রাজস্ব আদায় থেকে বঞ্চিত হলেও কিছু অসাদু কর্মকর্তা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।

কুমিল্লার সচেতন মহলের দাবি, অবিলম্বে স্বাধীন তদন্ত কমিটি গঠন করে দায়ী কর্মকর্তাদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে সড়ক ও জনপথের জমি চিহ্নিত করে স্থায়ী উচ্ছেদ ও আইনগত ব্যবস্থা না নিলে এই লুটপাট বন্ধ হবে না। অন্যথায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়কটি ধীরে ধীরে পরিণত হবে অবৈধ বাণিজ্যের স্থায়ী হাটে।






ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায়  বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...

কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...

হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...

মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ  প্রধান শিক্ষকের বিরুদ্ধে
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...

বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...

শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়

আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...

ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
➤ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
➤ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
➤ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
➤ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
➤ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
➤ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস!
➤ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২
➤ বাঞ্ছারামপুরে কথিত হুজুরের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক
➤ তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
➤ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ ‎ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী
➤ কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
➤ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ
➤ কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১২৭ কেজি গাঁজা জব্দ
➤ নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা
➤ মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
➤ কারাগার থেকে কুমিল্লার আদালতে হাজির করা হলো তনু হত্যার সন্দেহভাজন হাফিজুরকে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir