প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 10:44 PM
সিসিএন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নাজমুল হাসান নামে এক নিরপরাধ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবকলীগের নেতা পরিচয়ে গ্রেফতার করে আদালতে হাজির ও কারাগারে পাঠানোর ঘটনায় মানবতার রাজনীতির দল ইনসানিয়াত বিপ্লব গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আটক নাজমুল হাসান দেবিদ্বার পৌর এলাকার ইকরা নগরীর প্রবাসী জালাল মিয়ার ছেলে এবং কুমিল্লা সিসিএন ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি কোনোভাবেই আওয়ামী লীগ কিংবা এর কোনো অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত নন। বরং তিনি ২০১৬ সাল থেকে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের একজন সক্রিয় সদস্য এবং বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সাহসী আন্দোলনকারী। গত ১৩ ডিসেম্বর দেবিদ্বার থানার এসআই অজয় চক্রবর্তী তাকে তার বাবার মুদিখানার দোকান থেকে আটক করেন এবং পরদিন একটি নাশকতার মামলায় কুমিল্লা আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা মনে করি, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার প্রতিশোধমূলক পদক্ষেপ।
একজন নিরপরাধ শিক্ষার্থীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো রাষ্ট্রের আইনশাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকারের জন্য চরম হুমকি। এ ধরনের কর্মকাণ্ড ছাত্রসমাজকে ভয় দেখানোর অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। আমরা অবিলম্বে নাজমুল হাসানের নিঃশর্ত মুক্তি, তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে নিরপেক্ষ এ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে হুঁশিয়ার করে জানাচ্ছি, যদি দ্রুত এই অন্যায়ের প্রতিকার না হয়, তবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মহাসচিব কর্তৃক সারাদেশ ব্যাপী শান্তিপূর্ণ কিন্তু কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...