প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 10:54 PM
মুরাদনগরে জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও
বেলাল উদ্দিন আহাম্মদ
দীর্ঘ ১৬ বছর পর আজ থেকে শুরু হয়েছে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
রবিবার ( ২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে পরীক্ষার সব নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পরীক্ষা। পরীক্ষা শুরুর পর পরই কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় ও নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে পরীক্ষার হলে নিরবতা, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ সরেজমিন পর্যবেক্ষণ করেন।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় স্কুল থেকে ১১০০ জন ও মাদ্রাসা থেকে ২৭৯ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে।
পরীক্ষার সার্বিক অবস্থা জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস রোধে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...