প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 11:00 PM
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালক-হেলপারসহ নিহত ৩
মাহফুজ নান্টু
কুমিল্লার চৌদ্দগ্রাম ও বুড়িচং উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় লরির চালক ও হেলপারসহ মোট তিনজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত আনুমানিক ১টার দিকে ঘন কুয়াশার কারণে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ছুপুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই লরির চালক ও হেলপার মারা যান। নিহতরা হলেন—লরির চালক আবদুল জব্বার (৩১)। তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে। অপরজন হেলপার শাকিল (২২), তিনি নোয়াখালী জেলার চরজব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে।
এদিকে একই দিন দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলায় আরেকটি সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়াুসিন্দুরী পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম আক্তার। তিনি বুড়িচং উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে সহায়তা করেন। সংশ্লিষ্ট থানার পুলিশ দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ওসি মোঃ শাহাবুদ্দিন জানান, সড়ক দূর্ঘটনায় নিহতদের মরদেহ আইননানুগ প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...