প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jan 2026, 11:41 PM
কুমিল্লায় নির্বাচনী আমেজ তুঙ্গে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুরু
অশোক বড়ুয়া
আজ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত কুমিল্লা জেলার রিটার্নিং অফিসার কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা বাতিলের সনদ সংগ্রহ করে ঢাকায় নির্বাচন কমিশনে আপিল দায়েরের প্রস্তুতি শুরু করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আপিল নিষ্পত্তি শুরু হবে ১০ জানুয়ারি থেকে এবং তা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশনের ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, কুমিল্লা জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ রেজা হাসানের নেতৃত্বে দুই দিনব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
এ যাচাই-বাছাই শেষে জেলার ১১টি সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৭৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া অনেক প্রার্থী ইতোমধ্যে নির্বাচন কমিশনে আপিল দায়েরের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
এদিকে জানা গেছে, জেলার তিনটি আসনে দাখিলকৃত তিনজন নারী প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল এবং একজন নারী প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, বৈধ ঘোষিত প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। তারা ভোটারদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে ভোট প্রার্থনা করছেন। দিন-রাত দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
নির্বাচন আচরণবিধি অনুসরণ করে প্রার্থীরা পোস্টার, ব্যানার ও অন্যান্য প্রচার কার্যক্রমের প্রস্তুতিও শুরু করেছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হওয়ার পর কুমিল্লার বিভিন্ন নির্বাচনী এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। সাধারণ ভোটারদের মধ্যে প্রার্থীদের নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...