প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jan 2026, 11:24 AM
সদর দক্ষিণে খালেদা জিয়ার আত্মারমাগফিরাত কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর সমর্থনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সোমবার (৫ জানুয়ারি) সদর দক্ষিণ উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় একটি রেস্তোরাঁয় এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন এর সভাপতিত্বে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা জহির চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন মজুমদারসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মুক্তিকামী জনগণের নেত্রী। তিনি কখনো জালিমের সাথে আপোষ করেননি। বেগম খালেদা জিয়ার এ ইস্পাত কঠিন দৃঢ়চেতা নেতৃত্বের অনুপ্রেরণা থেকে আগামীর বাংলাদেশ বিনির্মানে বিএনপি দেশের নেতৃত্ব দিবে। দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...