প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jan 2026, 9:54 AM
ব্রাহ্মণপাড়ায় ১৪ কেজি গাঁজাসহ ২ যুবক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামানের ( পিপিএম ) নির্দেশনায় এবং ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে উপপরিদর্শক ( এসআই ) মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযানে অংশ নেন।
অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল কাজী মার্কেট থেকে ধান্যদৌল বাজারগামী তিন রাস্তার মোড়ে রাজ্জাকের দোকানের সামনে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রেজাউল করিম ওরফে রাকিব (২৫) এবং মো. তারেক (২০)। গ্রেপ্তার হওয়া দুজনই উপজেলার শশীদল এলাকার বাসিন্দা। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...