প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jan 2026, 10:00 AM
হোমনায় ভাউচার বিহীন এলপি গ্যাস বিক্রির দায়ে ডিলারের জরিমানা
মো. আবুল বাসার সরকার
কুমিল্লার হোমনায় বিক্রয় ভাউচার ছাড়া এলপি গ্যাস সরবরাহের অভিযোগে এক সিলিন্ডার গ্যাস ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলার হোমনা বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স হাবিব এলপি গ্যাস প্রতিষ্ঠানে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আহাম্মেদ মোফাচ্ছের। অভিযানে হোমনা থানার পুলিশ সদস্যদের একটি টিম সহযোগিতা করে।
অভিযানকালে প্রতিষ্ঠানটি বিভিন্ন খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে বিক্রয় ভাউচার প্রদান না করে এলপি গ্যাস বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের বলেন, অভিযান পরিচালনাকালে মেসার্স হাবিব এলপি গ্যাস নামীয় প্রতিষ্ঠানকে বিভিন্ন খুচরা বিক্রয় প্রতিষ্ঠান গুলোতে বিক্রয় ভাউচার না দিয়ে গ্যাস বিক্রয়ের অপরাধে সাত হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...