প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jan 2026, 10:10 AM
অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
মহিউদ্দিন আকাশ
কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে "জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয়" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে বিশিষ্টশিক্ষাবিদ অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাছানাত মো. মাহবুবুর রহমান।
তিনি বলেন, পরিবেশের ওপর জলবায়ুর প্রভাব নিবিড়ভাবে জড়িত। তাই এক্ষেত্রে বিপর্যয় ঠেকাতে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে। বেশি বেশি করে গাছ লাগাতে হবে। কারণ এর মাধ্যমে মানুষ অক্সিজেন গ্রহণ করে। আবার মানুষের বিষাক্ত গ্যাস কার্বনডাই অক্সাইডের মাধ্যমে গ্রহণ করে গাছ। তাই ব্যক্তি ও সামাজিক উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি নেওয়া জরুরি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেলের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ ও উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, পরিবেশের ওপর জলবায়ুর ব্যাপক প্রভাব রয়েছে৷ তাই এ ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে বেশি করে গাছ লাগাতে হবে। পাশাপাশি এ ব্যাপারে পরিবেশবাদী সংগঠনগুলোর মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে। এতে পরিবেশের ওপর জলবায়ুর প্রভাব সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. আব্দুল মোতালেব।
তিনি বলেন, পরিবেশের ওপর জলবায়ুর বিপর্যয়কর প্রভাব মোকাবিলায় পরিকল্পিত উদ্যোগ নিতে হবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। পাশাপাশি সমাজিক সচেতনতাও জারি রাখতে হবে। প্রোগ্রামের সমন্বয়ক শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক দিল আরা আফরোজ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তাহমিনা হোসেন চৌধুরীসহ কলেজের ৭টি বিভাগের বিভাগীয় প্রধানরা।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ ও শিক্ষাবিদ শরিফুল ইসলাম বলেন, পরিবেশে জলবায়ুর নেতিবাচক প্রভাব দূর করতে সবাইকে সচেতন থাকতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগে প্রচারণাসহ বিভিন্ন সভা-সেমিনারের আয়োজন করতে হবে। সেমিনারে শতাধিক শিক্ষার্থীর পাশাপাশি অত্র কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...