প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jan 2026, 10:19 AM
নবীনগরে প্রথম বারের মতো আবাদ হলো বারি সরিষা ২০ জাত
নবীনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় সরিষা উৎপাদনে জেলায় দ্বিতীয় স্থানে। উপজেলাজুড়ে প্রায় ৪১৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়। প্রথমবারের মতো আবাদ হয়েছে উচ্চফলনশীল উন্নত জাতের বারি সরিষা ২০। দেশে ভোজ্যতেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত উন্নত সরিষা জাত বারি সরিষাু২০ কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্বল্প মেয়াদ, উচ্চ ফলন ও রোগ সহনশীল বৈশিষ্ট্যের কারণে এ জাতটি বর্তমানে বিভিন্ন অঞ্চলে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বারি সরিষাু২০ একটি স্বল্পমেয়াদি জাত, যার জীবনকাল প্রায় ৮৫ু৯০ দিন। আমন ধান কাটার পর পতিত জমিতে এই সরিষা চাষ করা সম্ভব হওয়ায় উচ্চফলনশীল জাতের সুযোগ সম্প্রসারিত হবে। বারি সরিষাু২০ থেকে প্রতি হেক্টরে গড়ে ২ থেকে ২.২ টন পর্যন্ত ফলন পাওয়া যায়, যা প্রচলিত অনেক জাতের তুলনায় বেশি। পাশাপাশি বীজে তেলের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হওয়ায় বাজারে এর চাহিদাও সন্তোষজনক। রোগ সহনশীলতা ও জলবায়ু উপযোগিতা এই জাতটি লিফ ব্লাইটসহ সাধারণ রোগের বিরুদ্ধে সহনশীল এবং কম সেচে ভালো ফলন দিতে সক্ষম। ফলে খরা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এটি একটি উপযোগী জাত হিসেবে বিবেচিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় প্রথমবারের মতো দশ বিঘা জমিতে কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় নতুন জাতের সম্প্রসারণ কর্মসূচির আওতায় কৃষকদের প্রদর্শনী উপকরণ সহয়তা দেওয়া হয়। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় মাঠের অন্যান্য জাত বিশেষ করে বারি সরিষা ১৪ এবং বারি সরিষা ১৭, বিনা সরিষা ৪ থেকে গাছের উচ্চতা এবং শুটির সংখ্যা অনেক বেশি, গাছ ও বেশ শক্ত। বিটঘর ইউনিয়নের কৃষক সুমি আক্তার জানান, উপজেলা কৃষি অফিসের মাধ্যমে উপসহকারী কৃষি অফিসার মহিউদ্দিন সাহেবের মাধ্যমে বারি সরিষাু২০ জাতের সরিষা আবাদের প্রদর্শনী গ্রহণ করি। এখন মাঠের যে অবস্থা এলাকার সবাই বীজ রাখতে উদ্ভুদ্ধ করছে। আশাকরি বিঘা প্রতি ৭ মনের মতো ফলন পাবো। বিটঘর ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার মহিউদ্দিন রিপন বলেন, বারি সরিষা ২০ জাতের পরিচর্যা তুলনামূলক কম লাগে, গাছ শক্ত হয় এবং শুঁটির সংখ্যা বেশি হয়। এতে উৎপাদন খরচ কমে আসছে এবং লাভের পরিমাণ বৃদ্ধি পাবে বলে ধারণা করছি। আগামী মৌসুমে এটি অনেক আবাদ হবে। নবীনগর উপজেলার উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, কৃষকদের নতুন জাতের সরিষা আবাদের জন্য সম্প্রসারণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বারি সরিষা ২০ ফলন অন্যান্য জাতের চেয়ে ১৫ থেকে ২০ শতাংশ বেশি হবে। এই মৌসুমে প্রথমবারের মতো দশ বিঘাতে আবাদ হয়েছে, আগামী মৌসুমে নবীনগর উপজেলার জন্য আমরা ৫০০ বিঘা জমিতে বারি সরিষা ২০ সম্প্রসারণের লক্ষ্য বীজ সংরক্ষণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোস্তফা এমরান হোসেন জানান, বারি সরিষা ২০ জাতের কয়েকটি জমি পরিদর্শন করেছি, সরিষার যে পরিমাণ শুটি হয়েছে। যদি রোগ বালাই মুক্ত, সঠিক সার ব্যবস্থাপনা এবং হালকা সেচের ব্যবস্থা করা যায় আগামীতে এই জাত সরিষার তেল উৎপাদনে বিপ্লব নিয়ে আসবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) মাঠ পর্যায়ে প্রদর্শনী প্লট স্থাপন, কৃষক প্রশিক্ষণ এবং উন্নত বীজ সরবরাহের মাধ্যমে বারি সরিষাু২০ চাষে কৃষকদের উৎসাহিত করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এই জাতের আবাদ বাড়লে দেশে ভোজ্যতেল আমদানির ওপর নির্ভরতা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...