প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jan 2026, 10:38 AM
মহাসড়কে দুর্ঘটনার কবলে মনিরুল হক চৌধুরীর গাড়ী
মাহফুজ নান্টু
ঢাকা থেকে কুমিল্লা ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুমিল্লা সদর আসনের বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী। এ ঘটনায় তিনি ও তার ব্যক্তিগত সহকারী আহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন মনিরুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. মাসুম বিল্লাহ।
তিনি জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হলে দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকা থেকে-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার চেঙ্গাকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার কারণে তাদের বহনকারী গাড়িটি হঠাৎ জোরে ব্রেক কষে। এ সময় পেছন দিক থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বাস তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় গাড়িটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে মনিরুল হক চৌধুরী ও তার ব্যক্তিগত সহকারী মো. মাসুম বিল্লাহ আহত হন। পরে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। প্রাথমিক চিকিৎসা শেষে মনিরুল হক চৌধুরী কুমিল্লায় ফিরে আসেন। দুর্ঘটনার পরও তিনি কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় একটি উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...