প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 10:13 AM
ব্রাহ্মণপাড়ায় মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর নোয়াপাড়া এলাকায় মাদক সেবন করে মাতলামির অভিযোগে মো. ফয়েজ (২৬) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান ওই এলাকায় অভিযান চালিয়ে ফয়েজকে আটক করেন এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করেন। অভিযানে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রতনসহ পুলিশের একটি দল সহায়তা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফয়েজ মাদক সেবনের পর মাতলামি করে পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। সে ঘরে ভাঙচুর করে এবং তার বাবা-মা ও বড় ভাইকে মারধর করে। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে অবহিত করলে ইউএনও অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ফয়েজ ওই এলাকার শহীদ মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। কেউই আইনের ঊর্ধ্বে নয়। মাদকসেবী কিংবা ব্যবসায়ী—যেই হোক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, “মাদক নির্মূলে আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে। আমরা সাধারণ জনগণের সহযোগিতা কামনা করি।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপু...
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বি...
হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলা...
মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকে...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার...
বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইটে...
শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
আয়েশা আক্তার।।কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন কোথায় নির্মিত হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তদন্ত...
ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের...